Home জাতীয় সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জাতীয়

সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Share
Share

মানিলন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল রোববার দুদকের মানিলন্ডারিং বিভাগ-১-এর অনুসন্ধানকারী কর্মকর্তা ও সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়, নাজমুল আলম দেশত্যাগ করে অন্য কোনো দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিধিবহির্ভূতভাবে অবৈধ অর্থ উপার্জন করে নিজের এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে ওই অর্থ জমা করেন। পরে ওই অর্থ বৈধ করার চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, বিদেশে অর্থ পাচার ও অবৈধভাবে সম্পদ অর্জনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান চলছে।

দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, নাজমুল আলম দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া গেছে। এ অবস্থায় সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুসলিমদের প্রবেশ বন্ধ রেখে ইব্রাহিমি মসজিদে শত শত ইসরায়েলি নিয়ে ঢুকলেন বেন-গভির

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেবরনে অবস্থিত ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে শত শত ইসরায়েলি বসতি স্থাপনকারীকে নিয়ে জোরপূর্বক প্রবেশ করেছেন দেশটির চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী...

নিখোঁজ শিশুর মরদেহ মিলিল ফুফুর কক্ষের বাক্সে

বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর তিন বছর বয়সী এক শিশুর মরদেহ ফুফুর কক্ষের একটি বাক্স থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির ফুফু...

Related Articles

যেভাবে তৈরি হলো ‘আনসিন বাংলাদেশ’

চার ভাই-বোনের মধ্যে রবিন সবার বড়। তাঁর ছোট তিন বোন। শিক্ষাজীবনে অর্থনীতির...

ক্রিকেটের দুই কিংবদন্তি ইমরান খান ও মাশরাফির জন্মদিন আজ

আজ ৫ অক্টোবর। এই দিনে জন্মেছেন বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটের দুই পরিচিত...

কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে

মানুষের ভ্রমণের নেশা যেমন পুরোনো, তেমনি কোথায় কোথায় ঘুরেছেন, তার হিসাব রাখার...

সংসদে কোরআন-সুন্নাহ বিরোধী বিল পাস করা হয়েছে’: শফিকুর রহমান

জাতীয় সংসদে কোরআন ও সুন্নাহর বিধানের পরিপন্থী বিল পাস করা হয়েছে বলে...

;