Home জাতীয় সিলেটে সিউকের আয়োজনে বিশ্ব বসতি দিবসের সমাপ্তি
জাতীয়

সিলেটে সিউকের আয়োজনে বিশ্ব বসতি দিবসের সমাপ্তি

Share
Share

‘সর্বজনীন বাসস্থান–টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্য সামনে রেখে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) আয়োজনে দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবস–২০২৬-এর কর্মসূচি শেষ হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বৃক্ষরোপণ, টেকসই নগরায়ণ ও আবাসনবিষয়ক সেমিনার, পুরস্কার ও সনদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

দিবসটির দ্বিতীয় দিনে আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে টেকসই নগরায়ণ ও আবাসনবিষয়ক বিশেষ সেমিনার হয়। এতে পরিকল্পিত নগরায়ণ, সর্বজনীন আবাসন, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমেদ, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন, স্থপতি-পরিকল্পনাবিদ সৈয়দা জেরিনা হোসাইন, স্থপতি এআর শাকুর মজিদ এবং সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. সাদিউর রহিম জাদিদ।

সেমিনারে মুখ্য বক্তা হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. মোহাম্মদ সাহিদুর রহমান, অধ্যাপক ড. মো. নাহিয়ান, অধ্যাপক ইফতেখার রহমান ও অধ্যাপক ড. মুস্তাক আহমদ।

এর আগে সোমবার বর্ণাঢ্য র‍্যালি, বেলুন উড্ডয়ন, আলোচনা সভা, ইসিপিএস (ECPS) উদ্বোধন, আইডিয়া প্রতিযোগিতা, মডেল ও আলোকচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবসের মূল আয়োজন শুরু হয়।

পরে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

সমাপনী অনুষ্ঠানে সিউকের নির্বাহী পরিচালক মো. সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিউকের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রেজাউল হাসান কয়েস লোদী।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, পরিকল্পিত নগরায়ণ, সর্বজনীন আবাসন, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিকদের জন্য নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তোলাই সিউকের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বিশ্ব বসতি দিবসের দুই দিনের কর্মসূচির মাধ্যমে নগরবাসীর মধ্যে পরিকল্পিত নগরায়ণ, টেকসই আবাসন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বাড়বে। পরিকল্পিত, নান্দনিক, পরিবেশবান্ধব ও পর্যটনবান্ধব সিলেট গড়ে তুলতে সিউকের কার্যক্রম অব্যাহত থাকবে।

দিবসটি উপলক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও লিডিং ইউনিভার্সিটির পুরকৌশল ও স্থাপত্য বিভাগ, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি), ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, সিলেট অ্যাপার্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপ এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্ম অংশ নেয়।

এ ছাড়া নাস হোল্ডিং ভেঞ্চার বিডি লিমিটেড, বার্জার, বিএসআরএম, খাদিম সিরামিক্স ও লাফার্জসহ আবাসন ও নির্মাণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজনে অংশগ্রহণ করে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফেনীতে মহাসড়কে ট্রাকের ধাক্কায় দায়িত্বরত এসআরবি সদস্য নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে দায়িত্ব পালনকালে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় বিশেষ রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চালক গুরুতর আহত হওয়ার...

মুরাদনগরে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেপ্তার

মো. ইয়াছিন সরকার কুমিল্লার মুরাদনগরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার রহিমপুর...

Related Articles

চার অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা...

৩৮ বছর বয়সেই ১৫৬ মেয়ের ‘বাবা’ সিরাজগঞ্জের মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সে জীবনের এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের...

“আমার আয়ের উৎস সম্পূর্ণ সাদা, কষ্ট করে অর্জন করেছি”: সালমান মুক্তাদির

সামাজিক যোগাযোগমাধ্যমের তুমুল পরিচিত মুখ ও শীর্ষ জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির...

প্রেমিকের মৃত্যুর শোক: ঢামেকের বাথরুমে নার্সের আত্মহত্যা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার করা ঝুলন্ত লাশের পরিচয়...

;