Home জাতীয় ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরছেন না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতীয়

ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরছেন না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Share
Share

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনার কারণে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অস্বস্তিকর অবস্থায় রয়েছে। তাঁকে নিয়ে ভারত সরকারও বিপদে ও অস্বস্তিতে রয়েছে।

১৬ ডিসেম্বর শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন না। তাঁকে হয় হাতকড়া পরিয়ে, নয়তো কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে। প্রত্যর্পণের মাধ্যমেই তাঁকে দেশে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে।

তিনি বলেন, অপরাধীদের জন্য এক ধরনের নীতি এবং সাধারণ নাগরিকদের জন্য আরেক ধরনের নীতি রয়েছে। শেখ হাসিনা অপরাধীদের শ্রেণিতে পড়েন। তাই প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।

অন্য এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, পৃথিবীর সব দেশেই রাজনৈতিকভাবে উগ্র আচরণ করা ব্যক্তিরা রয়েছেন। বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে। দুই দেশের সরকারের মধ্যেই গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, তাঁর আচরণের কারণে ভারতকেও অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, কাউকে বাড়িতে আমন্ত্রণ জানানোর পর ওই ব্যক্তি সেখানে এমন আচরণ করলে তাঁকে বের করে দেওয়া যেমন কঠিন, তেমনি তাঁর আচরণ সহ্য করাও বিরক্তিকর হয়ে ওঠে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান, ভোলায় মায়ের মৃত্যু

ভোলায় মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান করেছেন মরিয়ম (৪৫) নামের এক নারী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর)...

আজ অন্যের কথা মন দিয়ে শোনার দিন

সাফল্য কিংবা ব্যর্থতা—প্রত্যেক মানুষের জীবনেই রয়েছে নানা গল্প। কিন্তু ব্যস্ত জীবনে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার সময় হয়ে ওঠে না অনেকের। অথচ একজন...

Related Articles

আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন ঘটনায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশ...

ঢাবি শিক্ষার্থী ও তাঁর মাকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২০ বাস আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থী ও তাঁর মায়ের সঙ্গে বাসের কর্মীদের...

সিলেটে বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন

সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।...

আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হালিমুল...

;