Home আঞ্চলিক জামালপুরে বিএনপি নেতাকে চিঠি দিয়ে হত্যার হুমকি
আঞ্চলিক

জামালপুরে বিএনপি নেতাকে চিঠি দিয়ে হত্যার হুমকি

Share
Share

এমরান হোসেন, জামালপুর


জামালপুরের ইসলামপুর উপজেলায় ডাকযোগে পাঠানো একটি চিঠিতে স্থানীয় এক বিএনপি নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। চিঠিটি পাওয়ার পর ওই নেতা ও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার চিনাডুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ চিঠিটি পান। তিনি ওই ইউনিয়নের বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুজিব শতবর্ষের লোগো ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত একটি খামে চিঠিটি পাঠানো হয়। খামের ওপর মোহাম্মদ সবুজ ও তাঁর বাবা জাহাঙ্গীর আলমের নাম লেখা ছিল। খামের ভেতরে থাকা একটি হাতে লেখা চিঠিতে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

চিঠিতে তাঁকে প্রকাশ্যে গাছের সঙ্গে ঝুলিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন মোহাম্মদ সবুজ। তবে চিঠিতে প্রেরকের কোনো নাম-পরিচয় উল্লেখ ছিল না।

মোহাম্মদ সবুজ বলেন, তিনি বাড়িতে না থাকায় পরিবারের সদস্যরা প্রথমে চিঠিটি গ্রহণ করেন। পরে তিনি জানতে পারেন, আবু তালেব নামে এক ব্যক্তি তাঁদের বাড়ির সামনে এসে চিঠিটি দিয়ে যান। বিষয়টি জানতে তিনি ডাকঘরে খোঁজ নেন। সেখানে তাঁকে জানানো হয়, চিঠিটি ইসলামপুর ডাকঘরের মাধ্যমে এসেছে।

তিনি বলেন, “ব্যক্তিগত বা রাজনৈতিকভাবে কারও সঙ্গে আমার এমন কোনো বিরোধ নেই, যার কারণে এ ধরনের হুমকি আসতে পারে। কে বা কারা এর পেছনে রয়েছে, তা বুঝতে পারছি না।”

চিঠি পাওয়ার পর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন বলেও জানান তিনি। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি তাঁর জানা নেই। এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজির বেশি সোনা ও রুপা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া সোনা ও রুপার ওজন নির্ধারণ করা হয়েছে। এতে ১ হাজার ৪৪ ভরি সোনা এবং ১ হাজার...

দুবলার চরে শুঁটকি উৎপাদন ও পর্যটনে সম্ভাবনা, ঘাটতি মৌলিক সুবিধায়

  সুন্দরবনের দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগরের কোলঘেঁষে অবস্থিত দুবলার চর। প্রতিবছর শুঁটকি উৎপাদন, জেলেদের কর্মসংস্থান ও ঐতিহ্যবাহী রাসমেলাকে কেন্দ্র করে এই চর হয়ে ওঠে...

Related Articles

রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং...

সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ থেকে

সিলেট নগরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (১৩...

স্ত্রীর নিথর দেহ রেখে মসজিদে আজান দিলেন স্বামী, নামাজ শেষে প্রাণ হারালেন তিনিও

ঘরে পড়ে রয়েছে চিরবিদায় নেওয়া অর্ধাঙ্গিনীর নিথর দেহ। সেই গভীর শোক বুকে...

মুরাদনগরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ বন্ধে সচেতনতার আহ্বান

  ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে...

;