Home আঞ্চলিক নওগাঁয় মাদকসেবীদের আস্তানায় অভিযান, গ্রেপ্তার ৪
আঞ্চলিক

নওগাঁয় মাদকসেবীদের আস্তানায় অভিযান, গ্রেপ্তার ৪

Share
Share

মো. হারুন অর রশিদ, নওগাঁ


নওগাঁর নিয়ামতপুর উপজেলার কানইল গ্রামে মাদকসেবীদের একটি আস্তানায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক সেবনের বিভিন্ন উপকরণ ও চোলাই মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

রোববার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিয়ামতপুর সদর ইউনিয়নের কানইল গ্রামে এ অভিযান চালানো হয়। নওগাঁ জেলা পুলিশের নির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশ অভিযানটি পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর গ্রামের বিমল চন্দ্র রবিদাস (৪০), নিয়ামতপুর উপজেলার মাদারীপুর গ্রামের রশিদ রবিদাস (৫৫) এবং শ্রীমন্তপুর বালুচাপাড়া গ্রামের নিপেন রবিদাস (৫০) ও অরুণ রবিদাস (৪০)।

পুলিশ জানায়, অভিযানের সময় তাঁদের মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

নিয়ামতপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৪ বছরের শিশুকে অপহরণের চেষ্টা, এরপর যা হলো

খুলনা নগরীতে চার বছর বয়সী এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে গণপিটুনিতে রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নগরীর...

সফরে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মানজনক সংবর্ধনা দেবে ভারত: হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (১৮...

Related Articles

নোয়াখালীতে ড্রামের পানিতে ফেলে ১৪ দিনের নবজাতককে হত্যা: ঘাতক মা গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে মাত্র ১৪ দিন বয়সী এক অবুঝ নবজাতককে পানি সংরক্ষণের প্লাস্টিকের...

পাঁচ দিনের যমজ নবজাতক রেখে মায়ের চলে যাওয়ার অভিযোগ : চরম বিপাকে পরিবার

মাত্র পাঁচ দিনের দুই যমজ কন্যাশিশু। পরম মমতা ও স্নেহে মায়ের কোলে...

খাসির মাংস না পেয়ে বিয়ের আসর ত্যাগ করা সেই প্রবাসীর বিয়ে সম্পন্ন

ঐতিহ্যবাহী ‘খদর’-এ খাসির মাংস না থাকায় বিয়ের আসর ছেড়ে চলে গিয়ে দেশজুড়ে...

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

গোপালগঞ্জের বোলতলীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন মর্মান্তিকভাবে...