Home আন্তর্জাতিক জাপানের বায়োটেকনোলজিস্ট অ্যাওয়ার্ড পেলেন কুবির ড. জান্নাতুল ফেরদৌস
আন্তর্জাতিকজাতীয়

জাপানের বায়োটেকনোলজিস্ট অ্যাওয়ার্ড পেলেন কুবির ড. জান্নাতুল ফেরদৌস

Share
Share

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রথম বাংলাদেশি হিসেবে জাপানের মর্যাদাপূর্ণ ‘এশিয়ান ইয়াং বায়োটেকনোলজিস্ট অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস। বায়োটেকনোলজি গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননায় ভূষিত করেছে জাপানের সোসাইটি ফর বায়োটেকনোলজি (এসবিজে)।

মঙ্গলবার (২ জুন) বিষয়টি নিশ্চিত করেন ড. জান্নাতুল ফেরদৌস। তিনি জানান, বায়োটেকনোলজি বিষয়ে গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। তার গবেষণার মূল বিষয় ছিল ন্যানোপ্রযুক্তি ব্যবহার করে ওষুধ ও বায়োমলিকিউলের কার্যকর প্রয়োগ নিশ্চিত করা।

প্রতিক্রিয়ায় তিনি বলেন, একজন গবেষক হিসেবে এ অর্জন তার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। উন্নত বিশ্বের গবেষকদের সঙ্গে প্রতিযোগিতা করে এ পুরস্কার অর্জন দেশের তরুণ গবেষকদের জন্য অনুপ্রেরণার উৎস হবে।

তিনি আরও জানান, আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ৭৮তম এসবিজে বার্ষিক সম্মেলনে তাকে এ সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের যাবতীয় ব্যয়ভার বহন করবে এসবিজে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সোসাইটি ফর বায়োটেকনোলজি, জাপান (এসবিজে) ১৯২৩ সালে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সংগঠন। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য জীববিজ্ঞান ও বায়োটেকনোলজি গবেষণার উন্নয়ন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মৃত্যুদণ্ডের প্রতিবাদে ঠোঁট সেলাই করে অনশনে ইরানের দেড় হাজার বন্দি

সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে ইরানের বৃহত্তম কারগার ‘ঘেজেল হেসার’-এর দেড় হাজারেরও বেশি বন্দি নিজেদের ঠোঁট সেলাই করে গণঅনশন কর্মসূচি পালন...

উত্তাল সাগরের ঢেউ থেকে শিশুর জীবন বাঁচানো সেই ১৬ বছরের লাইফগার্ডকে সম্মাননা দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় উত্তাল সাগরের ভয়াল ঢেউ থেকে ১০ বছর বয়সী এক শিশুর জীবন বাঁচিয়ে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন ১৬ বছর বয়সী লাইফগার্ড রাইডার। সাহসিকতার...

Related Articles

প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে উচ্চশিক্ষা অর্জন করা তিন নারী-পুরুষের হাতে সরকারি চাকরির...

বাংলা ভাষা ও মুসলিম পরিচয়ে চরম বিপত্তি: ভারতীয় নারীকে জোরপূর্বক বাংলাদেশে ‘পুশইন’

বাংলা ভাষায় কথা বলা এবং মুসলিম পরিচয়ের কারণে এক ভারতীয় বৈধ নাগরিককে...

দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে বগুড়ায়

উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপরেখা বদলে দিতে বগুড়ার এরুলিয়ায় অবস্থিত বিদ্যমান এয়ারফিল্ডকে দেশের চতুর্থ...

আর্জেন্টিনায় দাবানল প্রতিরোধের প্রশিক্ষণকালে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৭

আর্জেন্টিনায় দাবানল মোকাবিলার এক প্রশিক্ষণ চলাকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন ক্রু...