Home সাম্প্রতিক জামালপুরের বকশীগঞ্জে হিটস্ট্রোকে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু
সাম্প্রতিক

জামালপুরের বকশীগঞ্জে হিটস্ট্রোকে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু

Share
Share

জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে তীব্র গরমে ধান কাটার সময় অসুস্থ হয়ে সানোয়ার হোসেন (৭০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২ জুন) বকশীগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। স্বজন ও স্থানীয়দের ধারণা, প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

নিহত সানোয়ার হোসেন ওই গ্রামের ওমের আলীর ছেলে। তিনি স্থানীয় রবিয়ারচর উত্তর জামে মসজিদের মোয়াজ্জেম হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয়রা জানান, সকাল থেকেই নিজস্ব জমিতে বোরো ধান কাটছিলেন সানোয়ার হোসেন। দুপুরের দিকে তীব্র রোদ ও গরমে ক্লান্ত হয়ে তিনি মাঠের পাশে একটি গাছের নিচে বিশ্রাম নিতে বসেন। কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আলকাছ তাহমিদ জানান, হাসপাতালে আনার আগেই ওই কৃষকের মৃত্যু হয়। প্রাথমিকভাবে হিটস্ট্রোকের লক্ষণ পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।

মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ধান কাটতে গিয়ে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব তফশিলি ব্যাংকে টানা তিন দিন ছুটি থাকবে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল...

‘চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে নেই’: তারেক রহমান

দলের ভেতরে যেকোনো মূল্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে নেই।’ শৃঙ্খলা ভঙ্গের দায়ে...

Related Articles

কাদের মির্জা ও তাঁর স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা

জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার...

পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, হাসপাতালে ৪ ফায়ার ফাইটার

পুরান ঢাকার ব্যস্ততম চকবাজার এলাকার ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে সংঘটিত ভয়াবহ...

স্ত্রীর নিথর দেহ রেখে মসজিদে আজান দিলেন স্বামী, নামাজ শেষে প্রাণ হারালেন তিনিও

ঘরে পড়ে রয়েছে চিরবিদায় নেওয়া অর্ধাঙ্গিনীর নিথর দেহ। সেই গভীর শোক বুকে...

দিল্লিতে দমন-পীড়ন বন্ধের দাবিতে শাহবাগে মশালমিছিল

ভারতের দিল্লিতে চলমান ছাত্র-জনতার আন্দোলনে দমন-পীড়ন বন্ধ ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে...

;