Home আঞ্চলিক মাতামুহুরী উপজেলায় প্রশাসনিক অবকাঠামোর জন্য নির্ধারিত স্থান পরিদর্শন
আঞ্চলিক

মাতামুহুরী উপজেলায় প্রশাসনিক অবকাঠামোর জন্য নির্ধারিত স্থান পরিদর্শন

Share
Share

ওমর ফারুক, কক্সবাজার

প্রস্তাবিত মাতামুহুরী উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত বিভিন্ন সরকারি স্থাপনার স্থান পরিদর্শন করেছেন কক্সবাজারের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
মঙ্গলবার (২ জুন) উপজেলা প্রশাসনিক ভবন, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, থানা ভবন, ফায়ার সার্ভিস স্টেশন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি স্থাপনার জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান, পুলিশ সুপার সাজেদুর রহমান, চকরিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ রায়, মাতামুহুরী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, চকরিয়ার সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন।
এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোয়াইবুল ইসলাম সবুজ এবং কোষাধ্যক্ষ নজরুল ইসলাম।
পরিদর্শনকালে কর্মকর্তারা প্রস্তাবিত সরকারি স্থাপনাগুলোর জন্য নির্ধারিত জমির অবস্থান, যোগাযোগব্যবস্থা এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রশাসনিক অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলে মাতামুহুরী উপজেলার বাসিন্দাদের জন্য সরকারি সেবা গ্রহণ আরও সহজ হবে। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় গতি আসবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজির বেশি সোনা ও রুপা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া সোনা ও রুপার ওজন নির্ধারণ করা হয়েছে। এতে ১ হাজার ৪৪ ভরি সোনা এবং ১ হাজার...

দুবলার চরে শুঁটকি উৎপাদন ও পর্যটনে সম্ভাবনা, ঘাটতি মৌলিক সুবিধায়

  সুন্দরবনের দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগরের কোলঘেঁষে অবস্থিত দুবলার চর। প্রতিবছর শুঁটকি উৎপাদন, জেলেদের কর্মসংস্থান ও ঐতিহ্যবাহী রাসমেলাকে কেন্দ্র করে এই চর হয়ে ওঠে...

Related Articles

রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং...

সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ থেকে

সিলেট নগরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (১৩...

স্ত্রীর নিথর দেহ রেখে মসজিদে আজান দিলেন স্বামী, নামাজ শেষে প্রাণ হারালেন তিনিও

ঘরে পড়ে রয়েছে চিরবিদায় নেওয়া অর্ধাঙ্গিনীর নিথর দেহ। সেই গভীর শোক বুকে...

মুরাদনগরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ বন্ধে সচেতনতার আহ্বান

  ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে...

;