Home জাতীয় জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ‘চোরে চোরে মাসতুতো ভাই’: সারজিস আলম
জাতীয়রাজনীতি

জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ‘চোরে চোরে মাসতুতো ভাই’: সারজিস আলম

Share
Share

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মূলত একই ধারার রাজনীতি করছে। তিনি তাদের ‘চোরে চোরে মাসতুতো ভাই’ বলে অভিহিত করেন এবং আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ ঘোষণার দাবি জানান।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা শহরে কুলি শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে এসব মন্তব্য করেন তিনি। সারজিস আলম বলেন, “এক চোর দেশ ছেড়ে পালিয়েছে। যেই চোর এতদিন তাদের ছায়াতলে ছিল, সেই চোর এখন তাদের ব্যানারে আশ্রয় খুঁজছে। আওয়ামী লীগের নেতা হওয়ার ইতিহাসই হলো চুরি আর বাটপারি। রিফাইন্ড আওয়ামী লীগের যে গল্প জাতীয় পার্টি বলছে, সেটা ভারতের দেওয়া আইডিয়া।”

তিনি আরও দাবি করেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এ ধরনের ধারণা কোনোদিন বাস্তবায়ন হবে না। তাঁর অভিযোগ, “যারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, শাপলা চত্বরে আলেম হত্যা করেছে, চব্বিশে হাজারো ছাত্র-জনতাকে হত্যা করেছে, তারা এ দেশে কোনোভাবেই রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের সব কার্যক্রম যেমন নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টিরও কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”

পঞ্চগড়ে ছাত্রদলের কার্যক্রম নিয়েও সমালোচনা করেন সারজিস। তিনি বলেন, “ছাত্রদল এখন স্কুলে কমিটি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের পাঁয়তারা করছে। এর মাধ্যমে তারা শিক্ষার্থীদের অপরাজনীতির চক্রে ঢুকিয়ে মাদক ব্যবসা ও চাঁদাবাজি শুরু করবে।”

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, “ফ্যাসিস্টদের প্রতি নমনীয় আচরণ জনগণের আস্থার সংকট তৈরি করছে। আপনাদের কাজ খুনিদের বিচারের মঞ্চে দাঁড় করানো।” মতবিনিময় শেষে শ্রমজীবী মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে সারজিস আলম বলেন, শ্রমিক শ্রেণির ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে এনসিপি সবসময় পাশে থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার...

Related Articles

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস...

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা “মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে...

মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অপরাধে ব্রাজিল ফুটবল দলের...

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার

মোঃ হাসান মাহমুদ জয় ,কুড়িগ্রাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের...