Home আন্তর্জাতিক প্রেমিককে বিয়ের দাবিতে ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণী, নিকাহের পর নামলেন
আন্তর্জাতিকবিনোদন

প্রেমিককে বিয়ের দাবিতে ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণী, নিকাহের পর নামলেন

Share
Share

ভারতের উত্তর প্রদেশে প্রেমিককে বিয়ে করার দাবিতে প্রায় ১০০ ফুট উঁচু মোবাইল ফোনের টাওয়ারে উঠে পড়েন ১৯ বছর বয়সী এক তরুণী। তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা উত্তেজনাকর পরিস্থিতির অবসান ঘটে ফোনের মাধ্যমে নিকাহ সম্পন্ন হওয়ার পর। বিয়ে নিশ্চিত হওয়ার পর টাওয়ার থেকে নেমে আসতে রাজি হন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে উত্তর প্রদেশের বাহরাইচ জেলার মোতিপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রেমের সম্পর্ক নিয়ে মায়ের সঙ্গে বিরোধের জেরে তিনি টাওয়ারে উঠে পড়েন। পরে পুলিশ, পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে ফোনের মাধ্যমে বিয়ের ব্যবস্থা করা হয়।

ঘটনাস্থলটি জেলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে। স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, ২১ বছর বয়সী এক তরুণের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক রয়েছে। দুই মাস আগে কাজের জন্য মুম্বাইয়ে চলে যান ওই তরুণ। শুক্রবার সকালে এ সম্পর্ক নিয়ে মায়ের সঙ্গে বিরোধের পর মোবাইল ফোনের টাওয়ারে উঠে পড়েন তরুণী।

টাওয়ার থেকে নেমে আসার জন্য স্থানীয় বাসিন্দারা তাঁকে বারবার অনুরোধ করেন। তবে তিনি কারও কথা শোনেননি। কেউ তাঁর কাছে যাওয়ার চেষ্টা করলে লাফ দিয়ে নিচে পড়ে যাওয়ার হুমকি দেন। প্রেমিককে বিয়ে না করা পর্যন্ত টাওয়ার থেকে নামবেন না বলেও জানান তিনি।

খবর পেয়ে নারী পুলিশ সদস্যসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তাঁরা তরুণীকে নিরাপদে নিচে নামিয়ে আনার চেষ্টা করেন। তবে পুলিশের অনুরোধেও তিনি টাওয়ার থেকে নামতে রাজি হননি।

পরে স্থানীয় বাসিন্দারা দুই পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় মুম্বাইয়ে থাকা ওই তরুণ বিয়েতে রাজি হয়েছেন বলে জানা যায়।

পরিস্থিতি শান্ত করতে স্থানীয় এক কাজিকে ডেকে আনা হয়। পরে ফোনের মাধ্যমে তিনি নিকাহ পড়ান। বর ও কনের সম্মতি নেওয়ার পর দূর থেকেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন কাজি।

নিকাহ সম্পন্ন হয়েছে—এমনটি নিশ্চিত হওয়ার পর টাওয়ার থেকে নামতে রাজি হন তরুণী। পরে নারী পুলিশ সদস্যরা তাঁকে নিরাপদে নিচে নামিয়ে আনেন।

তবে তরুণীকে উদ্ধারের পরও পারিবারিক উত্তেজনা পুরোপুরি কমেনি। তাঁর মা বিয়েতে আপত্তি জানান। মেয়েকে প্রেমিকের সঙ্গে থাকতে হলে বাড়ি ছেড়ে চলে যেতে হবে বলেও তিনি জানিয়েছেন বলে জানা গেছে।

পরে পুলিশ তরুণী ও তাঁর পরিবারের সদস্যদের থানায় নিয়ে কাউন্সেলিং করে। এরপর তাঁদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

মোতিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) ব্রহ্মানন্দ গৌর বলেন, প্রেমিককে বিয়ে করার জেদের কারণেই ওই তরুণী মোবাইল ফোনের টাওয়ারে উঠেছিলেন। তিনি বলেন, ‘নিকাহের পর তাঁকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে। কোনো অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদি আরবের

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা বন্ধ এবং যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইরানের মাধ্যমে গোষ্ঠীটিকে ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব। ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত...

ঘূর্ণিঝড় অর্ণব অতি প্রবল, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় অর্ণব আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩...

Related Articles

‘ধুরন্ধর’ সিনেমা দেখুন, ভারতের গোয়েন্দা সক্ষমতা বেড়েছে: অরুণাচলের মন্ত্রী

চীন সীমান্তে উত্তেজনা নিয়ে বিতর্কের মধ্যে ভারতের গোয়েন্দা সক্ষমতা বেড়েছে বলে মন্তব্য...

২৬০ টাকার লটারিতে ৬৫ লাখের বিলাসবহুল গাড়ি জিতল ৬ বছরের শিশু

ভাগ্য দেবী কখন কার দিকে সহায় হন, তা বলা কঠিন। মাত্র ২০০...

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৬৮

স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায়...

নাইজেরিয়ায় বাড়ির সামনে গুলি করে হত্যা ইসলামি বক্তা মাসুসুকাকে

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে বিতর্কিত ইসলামি...

;