Home জাতীয় অপরাধ কুড়িগ্রামে সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার, গ্রেফতার ৪
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

কুড়িগ্রামে সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার, গ্রেফতার ৪

Share
Share

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিখোঁজ আট বছরের শিশুর মরদেহ প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত পরিবারের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি মমিনুল ইসলাম (২২) এখনও পলাতক রয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ছিট মালিয়ানি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মুরসালিন মিয়া ওই এলাকার মশিউর রহমান মুছা ও মনজু দম্পতির ছোট ছেলে।

পরিবারের অভিযোগ অনুযায়ী, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মুরসালিনকে বারবার ডেকে নিয়ে যায় প্রতিবেশী ফরিদ উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম। পরে মোবাইল ভিডিও দেখানোর প্রলোভনে শিশুটিকে ঘরে ডেকে বলাৎকারের পর হত্যা করে মরদেহ গুমের চেষ্টা করে।

শনিবার রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী মমিনুল ও তার নানার বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত পাঁচটি ঘর ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। ৯৯৯ নম্বরে ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মমিনুলের পরিবারের বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ মমিনুলের মা মহসেনা বেগম, বোন ফাহিমা খাতুন এবং প্রতিবেশী নজরুল ইসলাম ও তার স্ত্রী মঞ্জু বেগমকে আটক করে। নিহত শিশুর বাবা বাদী হয়ে নয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, “চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”

মরদেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানায়, এমন নৃশংস ঘটনার নজির তাদের এলাকায় আগে দেখা যায়নি। গ্রামবাসী দ্রুত আসামিদের বিচার দাবি করছে।

একটি শিশুকে বলাৎকারের পর হত্যা এবং মরদেহ গোপন করার মতো ঘটনা শুধু স্থানীয় সমাজকেই নাড়া দেয়নি, বরং শিশু নিরাপত্তা ও বিচার ব্যবস্থার প্রতি নতুন করে প্রশ্ন তুলেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে এবং দোষীদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিনভর পরিবারের সঙ্গে কেনাকাটা, গভীর রাতে মাকে বার্তা: অতঃপর…

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় প্রকাশ্যে এসেছে তার নিখোঁজ...

মদনে শিশু ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১১ নভেম্বর

নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও গর্ভবতী করার মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। এ মামলায় আগামী ১১ নভেম্বর রায় ঘোষণার দিন...

Related Articles

শাহজালালে ইমিগ্রেশন সিন্ডিকেট: কোড বললেই ছাড়, আটকে যাচ্ছেন প্রকৃত পর্যটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রকৃত ও সাধারণ পর্যটকদের নানা অজুহাতে আটকে...

১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে লন্ডন পুলিশ

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য...

শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের চাকরি যাবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং...

তাহসিফের মৃত্যুতে বাবার মামলা, গ্রেপ্তার দেখানো হলো বন্ধু দীপকে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর...

;