Home জাতীয় শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী
জাতীয়

শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী

Share
Share

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের চাকরি যাবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের বিষয়ে সরকার সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। প্রয়োজনে প্রতিষ্ঠানগুলোকে পাশের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা যায় কি না, তা-ও বিবেচনা করা হবে।

আজ শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

ফল পুনর্নিরীক্ষণের বিষয়ে মন্ত্রী বলেন, গত এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পর ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছিলেন। এবারও ফল পুনর্নিরীক্ষণ করা হবে। কেউ যেন অবমূল্যায়িত না হন, সেদিকে লক্ষ রেখে কাজ করা হবে।

এবারের পরীক্ষার ফল সন্তোষজনক হয়নি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করে আগামী দিনে ফলাফল ভালো করার চেষ্টা করা হবে।

যাঁরা অকৃতকার্য হয়েছেন, তাঁদের কত দিনের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া হলে ভালো হয়, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমার কারণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, এবার ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তাঁদের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুমিল্লায় প্রাইভেট কার থেকে ২৪ কেজি গাঁজা জব্দ, আটক ২

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি কুমিল্লায় একটি প্রাইভেট কার তল্লাশি করে ২৪ কেজি গাঁজা ও তিনটি মুঠোফোন জব্দ করেছে বর্ডার গার্ড...

সলঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  সিরাজগঞ্জের সলঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় সলঙ্গা থানা খেলার মাঠে...

Related Articles

১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে লন্ডন পুলিশ

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য...

মাদারীপুরের ‘টিকটক কলেজে’ ১৩ জনের মধ্যে পাস করেছেন মাত্র ২ জন

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টিকটক কলেজ’ নামে সমালোচিত মাদারীপুর সদর উপজেলার মাদ্রা উচ্চ বিদ্যালয়...

ভারত থেকে আমদানি করা ৯ হাজার ৫০০ টন চালের বিতরণ বন্ধ

ভারত থেকে আমদানি করা চালের নমুনায় ক্যানসার সৃষ্টিকারী উপাদান আফলাটক্সিনের উপস্থিতি শনাক্ত...

কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮...

;