Home আঞ্চলিক জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদ্‌যাপিত: শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
আঞ্চলিকজাতীয়

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদ্‌যাপিত: শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Share
Share

মোঃ মাকসুদুর রহমান , শেরপুর


“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হয়েছে। সোমবার (৬ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে জেলা প্রশাসন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার, শেরপুর জনাব এ কে এম জহিরুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক জনাব এ বি এম মামুনুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শেরপুরের উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।

আলোচনা সভায় বৈষম্যহীন সমাজ বিনির্মাণে কার্যকর পল্লী উন্নয়ন নীতি ও কৌশল প্রণয়ন, সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন উদ্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে পল্লী উন্নয়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সমাজসেবী মিজ্‌ রাজিয়া সামাদ ডালিয়া, ব্যবসায়ী ও বিএনপির রাজনীতিক মো. আব্দুল আউয়াল চৌধুরী, ব্র্যাক শেরপুরের প্রতিনিধি মিজ্‌ ফারহানা মিল্কী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের এবং বিআরডিবির শ্রেষ্ঠ উপকারভোগীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক। পাশাপাশি পোল্ট্রি ও গাভী পালন কর্মসূচির আওতায় ৬ জন উপকারভোগীর মধ্যে মোট ৭ লাখ ৮০ হাজার টাকা আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সংঘটিত এই দুর্ঘটনায়...

ডোপ টেস্টে পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

  মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি...

Related Articles

বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত আনল বিজিবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই পুলিশ সদস্যকে...

পরিস্থিতি জটিল করতে জবিতে মন্দিরের পাশে গরুর মাংস রান্না: ছাত্রদল সেক্রেটারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পূজামণ্ডপের পাশে গরুর মাংস রান্নার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ...

গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগ করে ‘বারুদ কণ্ঠ’ অর্জন করা যায় না: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, গোপনে শিবির ও প্রকাশ্যে ছাত্রলীগের...

মোংলায় এক মাস ধরে পানির সংকট

  বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে প্রায় এক মাস ধরে...

;