মো: ইয়াছিন সরকার,কুমিল্লা
কুমিল্লার মুরাদনগরে অটোরিকশার চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। তবে অভিযুক্ত অপর ব্যক্তি পালিয়ে গেছেন।
শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া পূর্বপাড়া এলাকায় মোচাগড়া–বাখরনগর সড়কের একটি মোড়ে এ ঘটনা ঘটে।
আহত অটোরিকশাচালক সাইদুল ইসলাম (১৭) গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি আল আমিন (২৩)। তিনি একই গ্রামের শহিদ মিয়া ওরফে ল্যাংড়া শহিদের ছেলে। পলাতক অপর অভিযুক্ত শামীম মিয়া (২২) কুলুবাড়ী গ্রামের মধু মোল্লার ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাতে আল আমিন ও শামীম মিয়া মোচাগড়া যাওয়ার কথা বলে সাইদুল ইসলামের অটোরিকশা ভাড়া করেন। মোচাগড়া পূর্বপাড়া এলাকায় পৌঁছানোর পর তাঁরা প্রথমে ইট দিয়ে সাইদুল ইসলামের মাথায় আঘাত করেন। পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁর বুকে ও পিঠে আঘাত করে গুরুতর জখম করেন। একপর্যায়ে তাঁকে অচেতন অবস্থায় সড়কের পাশের ঝোপে ফেলে অটোরিকশাটি নিয়ে পালানোর চেষ্টা করেন।
এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে। তবে শামীম মিয়া পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা সাইদুল ইসলামকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় আহত সাইদুল ইসলামের বাবা মো. মাসুদ মিয়া বাদী হয়ে মুরাদনগর থানায় দুইজনকে আসামি করে মামলা করেছেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সংঘটিত এই দুর্ঘটনায়...
ByDesk ReportOctober 14, 2026মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি...
ByDesk ReportOctober 13, 2026কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই পুলিশ সদস্যকে...
ByDesk ReportOctober 16, 2026জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পূজামণ্ডপের পাশে গরুর মাংস রান্নার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ...
ByDesk ReportOctober 16, 2026প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, গোপনে শিবির ও প্রকাশ্যে ছাত্রলীগের...
ByDesk ReportOctober 16, 2026বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে প্রায় এক মাস ধরে...
ByDesk ReportOctober 15, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment