Home আন্তর্জাতিক ইয়েমেনে প্রধানমন্ত্রীর প্রাসাদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
আন্তর্জাতিক

ইয়েমেনে প্রধানমন্ত্রীর প্রাসাদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

Share
Share

ইয়েমেনের বন্দরনগরী ও অস্থায়ী রাজধানী এডেনে প্রধানমন্ত্রীর প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এতে দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। তবে প্রধানমন্ত্রী শায়া মোহসেন জিনদানি ও মন্ত্রিসভার সদস্যরা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের তথ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল-এরিয়ানি জানান, এডেনে অবস্থিত আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা।

এর আগে বৃহস্পতিবার প্রাসাদের কাছাকাছি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছিলেন আলজাজিরার সংবাদদাতারা।

তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি ইয়েমেন সরকার।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঢাবিতে প্রাইভেট কারের ধাক্কায় পাঁচ শিক্ষার্থী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ও মল চত্বর-সংলগ্ন গেটের সামনে প্রাইভেট কারের ধাক্কায় অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা...

গাঁজাসহ আটক, ছাত্রদলের সম্পাদককে বহিষ্কার

নেত্রকোনার মদনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আটক হওয়ার পর আব্দুল বারী হীরাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তিনি মদন পৌর ছাত্রদলের...

Related Articles

২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ, আদালতে যাচ্ছেন ইমরান খান

বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে...

মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃত্যুদণ্ড

সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে...

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ: চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী জনপ্রিয় পর্যটন এলাকা সাজেক ইউনিয়নে পুনরায় শুরু হওয়া...

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য উইসকনসিনের সাউক কাউন্টির রীডসবার্গ শহরের কাছে একটি যাত্রীবাহী ছোট...

;