Home শিক্ষা উচ্চ মাধ্যমিক চলতি মাসেই এইচএসসির ফল প্রকাশ
উচ্চ মাধ্যমিকজাতীয়শিক্ষা

চলতি মাসেই এইচএসসির ফল প্রকাশ

Share
Share

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আগামী ১৮ অক্টোবরের আগেই এ ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ঢাকা পোস্ট-কে এ তথ্য নিশ্চিত করেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি বলেন, “দেশের সব শিক্ষা বোর্ডে খাতা মূল্যায়ন শেষ হয়েছে। এখন চলছে ফল প্রস্তুতের কারিগরি কাজ। নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।”

অধ্যাপক কামাল উদ্দিন আরও জানান, “১৮ অক্টোবর ৬০ দিন পূর্ণ হবে। আমরা তার আগেই ফল প্রকাশ করব। তবে নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তারিখ নির্ধারিত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট, আর ২১ থেকে ৩১ আগস্ট অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।

এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষা সারাদেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

বোর্ডভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা:
• ঢাকা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২৪১ জন
• রাজশাহীতে ১ লাখ ৩৩ হাজার ২৪২ জন
• কুমিল্লায় ১ লাখ ১ হাজার ৭৫০ জন
• যশোরে ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন
• চট্টগ্রামে ১ লাখ ৩৫ জন
• বরিশালে ৬১ হাজার ২৫ জন
• সিলেটে ৬৯ হাজার ৬৮৩ জন
• দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২ জন
• ময়মনসিংহে ৭৮ হাজার ২৭৩ জন
এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ১০২ জন, এবং কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১১ জন।

সরকারি নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সেই হিসাব অনুযায়ী, আগামী ১৮ অক্টোবরের মধ্যেই এইচএসসি ও সমমানের ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়...

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র...

Related Articles

২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩...

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে সিআইডি কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সিআইডি কার্যালয়ে দায়িত্ব পালনকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ফখরুল ইসলাম...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য...

;