Home জাতীয় অপরাধ চাঁদপুরে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড
অপরাধআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

চাঁদপুরে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার: দুই জেলের কারাদণ্ড

Share
Share

চাঁদপুরের হাইমচরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকার করায় দুই জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরুপ মুহুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এই দণ্ড দেওয়া হয়।

হাইমচর উপজেলা মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাঝির বাজার সংলগ্ন মেঘনা নদীতে
অভিযান চালিয়ে মাওয়া থেকে আগত একটি স্পিডবোট আটক করা হয়। বোটে থাকা দুই জেলেকে ইলিশ শিকারের সময় হাতেনাতে ধরা হয় এবং তাদের ব্যবহৃত স্পিডবোটসহ প্রায় এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

জব্দ জালগুলো পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আদালত তাৎক্ষণিকভাবে দুই জেলেকে ২০ দিন করে কারাদণ্ড প্রদান করেন। এবিএম আশরাফুল হক আরও জানান, জব্দ করা স্পিডবোটটি হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে। অভিযানে কোস্টগার্ডের নয়ানী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার হোসেন ও সদস্যরা অংশ নেন।

👉 প্রসঙ্গত, ইলিশের প্রজনন মৌসুমে সরকার ঘোষিত নিষেধাজ্ঞার সময় মেঘনা নদীর হাইমচর এলাকা ‘অভয়াশ্রম’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই সময়ে ইলিশ ধরা, বিক্রি বা পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানের সামনে মাকে ধ*র্ষ*ণ, বিচার না পেয়ে গাড়ির নিচে ঝাঁপ

  গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক নারী। ঘটনার বিচার ও প্রতিকার না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দুই...

তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর পূর্ব...

Related Articles

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে সিআইডি কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সিআইডি কার্যালয়ে দায়িত্ব পালনকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ফখরুল ইসলাম...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য...

‘হাসনাতরা আগে চড়তো সাইকেলে, গণঅভ্যুত্থানের পর চড়ে প্রাডো গাড়িতে’: হামিম

গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও তাঁর...

;