Home আঞ্চলিক গোপালগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

গোপালগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

Share
Share

গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া গ্রামে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুজাহিদ আলী (১৯) নামে এক তরুণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুজাহিদ আলীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ছদর আলীর বাড়িতে। তিনি এক সপ্তাহ আগে গোপালগঞ্জে এসে কাজ শুরু করেছিলেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি মির মো. সাজেদুর রহমান) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মুজাহিদ সোমবার নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কার্নিশে বাঁশ সরানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের খোলা তারে জড়িয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।
অন্য শ্রমিকরা দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক আফতাব জিলানী বলেন, “শ্রমিককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।”

ভবনটির মালিক ও চিকিৎসক ঊর্মি হক জানান, “শ্রমিকরা আমার নির্মাণাধীন ভবনে কাজ করছিল। আমি তখন চেম্বারে রোগী দেখছিলাম। কীভাবে সে বিদ্যুৎস্পৃষ্ট হলো, সেটি আমি জানি না।”

বাংলাদেশে প্রতি বছর অসংখ্য শ্রমিক বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বা ভবন থেকে পড়ে প্রাণ হারান। শ্রমিক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে কঠোর আইন প্রয়োগ ও তদারকির দাবি জানিয়ে আসছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবার তার শোকসন্তপ্ত মা-বাবাকে নানা নম্বর থেকে ফোন করে অশ্রাব্য...

১০ টাকার লোভে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ: শিশুর মৃত্যু, টিকটকার হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক...

Related Articles

৫০৬ কোটি টাকার ভূতুরে বিল: ফোন করে ক্ষমা চাইলেন বিদ্যুৎমন্ত্রী

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে সাড়ে পাঁচশত কোটি টাকার কাছাকাছি...

ময়মনসিংহে কৃষিজমিতে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের করুণ মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কৃষিজমিতে জমে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মো....

আগারগাঁওয়ে ফের উচ্ছেদ হলো ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’, দখলমুক্ত ফুটপাত

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত ও পরিচিত ‘মিজানের ভাতের হোটেল’ ফের...

২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩...

;