Home জাতীয় অপরাধ গুলশানে চাঁদাবাজি মামলায় গণতান্ত্রিক ছাত্র সংসদের অপু গ্রেপ্তার
অপরাধ

গুলশানে চাঁদাবাজি মামলায় গণতান্ত্রিক ছাত্র সংসদের অপু গ্রেপ্তার

Share
Share

গুলশানে সাবেক সাংসদ শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা দাবি করার ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম ওরফে অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার সকালে রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, জানে আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় ব্যবহার করে এই চাঁদাবাজির ঘটনায় জড়িত ছিলেন। মামলার এজাহারে তাঁর নামসহ অজ্ঞাতনামা আরও ১০–১২ জনকে আসামি করা হয়েছে।

গত ১৭ জুলাই শাম্মী আহমেদের গুলশান বাসায় গিয়ে আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদসহ কয়েকজন ৫০ লাখ টাকা দাবি করেন এবং ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা আদায় করেন। পরে বাকি টাকা নিতে গেলে রাজ্জাকসহ পাঁচজনকে হাতেনাতে আটক করে পুলিশ। ঘটনার পর জানে আলম পলাতক ছিলেন।

পুলিশ জানিয়েছে, চাঁদাবাজির পর প্রাপ্ত অর্থ রাজ্জাকসহ কয়েকজন ভাগ করে নেন। এর মধ্যে রাজ্জাকের বাড্ডার বাসা থেকে প্রায় তিন লাখ টাকা এবং পশ্চিম রাজাবাজারের বাসা থেকে সোয়া দুই কোটি টাকার চারটি চেক উদ্ধার করা হয়, যা রংপুর-৬ আসনের সাবেক সাংসদ আবুল কালাম আজাদের প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া হয়েছিল।

চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদ জানে আলম ও রাজ্জাককে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। একই মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার চারজন সাত দিনের রিমান্ডে রয়েছে, আরেকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইউনূস সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন গঠনের আবেদন

অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তদন্তের দাবিতে একটি কমিশন গঠনের আবেদন জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আবেদনকারীরা সরকারের দায়িত্ব পালনের...

আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে’ দেওয়ার পরিকল্পনা ইরানের

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দ্যা ওয়াল্ড স্ট্রিট জার্নাল এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে বড় ধরনের হামলার...

Related Articles

চাচি-ভাতিজার নিষিদ্ধ সম্পর্ক

রংপুরে আত্মীয়তার সম্পর্ককে ঘিরে এক নারীর দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে...

ক্রিকেটার নাসির হোসেনকে কত বছরের কারাদণ্ড দিবে আদালত?

অন্যের স্ত্রীকে বিয়ে করার মামলায় অভিযোগ প্রমাণিত হলে ৭ বছরের কারাদণ্ড হতে...

উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ আসামি লামিনের রিমান্ড কত দিনের?

রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণের ঘটনায়...

ঢাকায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাহিরের অর্ধগলিত মরদেহ মিলল হবিগঞ্জে

রাজধানীর আফতাবনগরে পরিকল্পিতভাবে হত্যার পর নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র মাহিরের অর্ধগলিত লাশ হবিগঞ্জের...