Home রাজনীতি ঢাকায় সমাবেশে যোগ দিতে জামাতের পথ অনুসরণ ছাত্রদলের
রাজনীতি

ঢাকায় সমাবেশে যোগ দিতে জামাতের পথ অনুসরণ ছাত্রদলের

Share
Share

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে যোগ দিতে বিশেষ ট্রেন ভাড়া করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। চট্টগ্রাম নগর ছাত্রদলের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকার বিনিময়ে ২০ বগির এই ট্রেনটি রেলওয়ে বরাদ্দ দিয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটিতে মোট ১ হাজার ১২৬টি আসন রয়েছে। আগামী রোববার সকাল সোয়া ৭টায় চট্টগ্রাম স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা সোয়া ১টায়। সমাবেশ শেষে সন্ধ্যা সাতটায় এটি আবার চট্টগ্রামের উদ্দেশে ছাড়বে। ট্রেন পরিচালনায় চট্টগ্রাম ও ঢাকা বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ জানান, চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলার প্রায় দেড় হাজার নেতা-কর্মী একসঙ্গে অংশ নেবেন বলে বিশেষ ট্রেন ভাড়া করা হয়েছে। তাঁর মতে, বাসে যাওয়া হলে সবাইকে একসঙ্গে নেওয়া সম্ভব হতো না।

এর আগে ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যোগ দিতে জামায়াতে ইসলামী চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছিল, যা ভাড়া করতে খরচ হয়েছিল প্রায় ৩২ লাখ টাকা। সেই ঘটনার পর ছাত্রদলের এই উদ্যোগ রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা সহ আটক-২

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের ইনচার্জ শরীফ ইবনে আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতয়ালী মডেল থানাধীন...

দায়িত্বে ফিরলেন দাওকান্দি সরকারি কলেজের আলোচিত প্রদর্শক হীরা

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজের আলোচিত প্রদর্শক (সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা) মোছা. আলোয়া খাতুন হীরার সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহার করা...

Related Articles

৩০০ শিশুর মৃত্যুতেও স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন: শফিকুল ইসলাম মাসুদ

প্রস্তাবিত জাতীয় বাজেটের সাফল্য কেবল সংসদ সদস্যদের টেবিল চাপড়ানোর ওপর নির্ভর করে...

নতুন নেতৃত্বের অপেক্ষায় মেঘনা ছাত্র অধিকার পরিষদ

মেঘনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা...

আওয়ামী লীগকে আর দেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আওয়ামী লীগকে আর কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না বলে তীব্র...

শ্রীমঙ্গলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে যুবক আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে সোহেল রানা (৩০)...