Home আন্তর্জাতিক ভারতে বাংলাভাষীদের ওপর হেনস্তা প্রসঙ্গে সরব অমর্ত্য সেন
আন্তর্জাতিক

ভারতে বাংলাভাষীদের ওপর হেনস্তা প্রসঙ্গে সরব অমর্ত্য সেন

Share
Share

ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্তার অভিযোগ নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, এটি শুধু বাঙালির নয়, বরং গোটা ভারতের বিষয়। বৃহস্পতিবার শান্তিনিকেতনের নিজ বাসভবন ‘প্রতীচী’তে ফিরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

অমর্ত্য সেন বলেন, কোনো নাগরিক হেনস্তার শিকার হলে—সে বাঙালি, পাঞ্জাবি বা মাড়োয়ারি—আপত্তি তোলার যথেষ্ট কারণ রয়েছে। সংবিধান অনুযায়ী ভারতের নাগরিকদের দেশের যেকোনো প্রান্তে শান্তিপূর্ণভাবে বসবাসের অধিকার আছে এবং আঞ্চলিক অধিকারের কোনো পৃথক বিধান নেই বলে তিনি স্মরণ করিয়ে দেন।

বাংলা ভাষার গুরুত্ব নিয়েও মত প্রকাশ করেন তিনি। চর্যাপদ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মের উদাহরণ টেনে অমর্ত্য সেন বলেন, বাংলা ভাষার ঐতিহ্য ও সাহিত্যিক অবদানের মূল্য স্বীকার করতেই হবে।

পশ্চিমবঙ্গজুড়ে যখন অন্যান্য রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্তার খবর আলোচনায়, তখন অমর্ত্য সেনের এই বক্তব্য বিষয়টিকে নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেসি–হলান্ডের সঙ্গে রোনালদোর তুলনা ‘শিশুসুলভ’ বলছেন পর্তুগাল কোচ

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই শেষ ৩২ নিশ্চিত করেছিল পর্তুগাল। তবে শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হয়নি তাদের।...

আগামী ৫ দিন ভারি বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

দেশের ছয়টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এটি কিছু এলাকায় প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী...

Related Articles

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি গোলকিপার সালিম আল-আশকার

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি গোলকিপার সালিম আল-আশকার নিহত হয়েছেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত...

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন শেহবাজ শরিফ

  পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায়...

সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আবু হানিফ,সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গায় ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানকে...