Home জাতীয় অপরাধ গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ১৩
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ১৩

Share
Share

গাজীপুরে এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১০ তরুণীসহ মোট ১৩ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকার দক্ষিণ বাংলা আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। পরদিন রোববার (১৭ আগস্ট) আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

জিএমপির বাসন থানার ওসি মো. শাহীন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেল থেকে ১০ তরুণী ও তিনজন পুরুষকে আটক করা হয়। অভিযানের সময় হোটেলের কর্মচারীরা পালিয়ে যায়। পুলিশের কাছে আগে থেকেই তথ্য ছিল যে দীর্ঘদিন ধরে ওই হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছিল।

ওসি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সংঘাত কমলে বছরের শেষে জ্বালানির দাম কমার আশা : মার্কিন অর্থমন্ত্রীর

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও বছরের শেষ দিকে তা কমে আসতে পারে বলে আশা প্রকাশ...

দুর্নীতির অভিযোগ পেলেই ব্যবস্থা, ডিসিদের কড়া নির্দেশ আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, আইন মন্ত্রণালয়ের আওতাধীন কোনো দপ্তর বা বিভাগে অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা...

Related Articles

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় , একই পরিবারের চারজনসহ নিহত ৬

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট ৬ জন নিহত হয়েছেন।...

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত: বিদায়ী হাইকমিশনার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করেছে...

থাপ্পড়কাণ্ডে ক্ষোভ: জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ারের পদত্যাগপত্র

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার পদত্যাগপত্র জমা...

এক সপ্তাহে বজ্রপাতে ৭১ মৃত্যু, সতর্কবার্তা থাকলেও প্রাণহানি রোধ হয়নি

দেশের বিভিন্ন স্থানে গত এক সপ্তাহে বজ্রপাতে অন্তত ৭১ জনের মৃত্যু হয়েছে...