Home সাম্প্রতিক আটক সেই রিকশাচালক হত্যা মামলার আসামি নন: ডিএমপি
সাম্প্রতিক

আটক সেই রিকশাচালক হত্যা মামলার আসামি নন: ডিএমপি

Share
Share

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার হওয়া রিকশাচালক আজিজুর রহমানকে হত্যা মামলার আসামি করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (১৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য—যে আজিজুর রহমানকে হত্যা মামলার আসামি করা হয়েছে—তা ভুল ও উদ্দেশ্যমূলক প্রচারণা।

তিনি বলেন, “১৫ আগস্ট ধানমন্ডি-৩২ এলাকা থেকে আজিজুর রহমানকে আটক করা হয়। পরে চলতি বছরের এপ্রিল মাসে ধানমন্ডি থানায় দায়ের হওয়া একটি মামলায় সন্দেহভাজন হিসেবে ১৬ আগস্ট তাকে আদালতে পাঠানো হয়। কিন্তু বিষয়টি হত্যা মামলা হিসেবে প্রচার করা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।”

ডিএমপি সবাইকে আহ্বান জানিয়েছে, এ ধরনের ভুল তথ্য প্রচার না করতে এবং অহেতুক বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মান্দায় ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেফতার

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) জনগণের দেওয়া তথ্য ও পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারী মাদক...

নওগাঁ শহরে গভীর রাতে ৯ হোটেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৫

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা পুলিশের সমন্বিত অভিযানে নওগাঁ শহরের ৯টি হোটেলে গভীর রাতে একযোগে তল্লাশি...

Related Articles

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...

পাকিস্তানের কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ: ভারতীয় সেনাপ্রধান

পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করেছেন দেশটির...

বন রক্ষক যখন ভক্ষক; বিট কর্মকর্তার বিরুদ্ধে কাঠ পাচার ও অবৈধ বালু পরিবহনে সহযোগিতার অভিযোগ

ওমর ফারুক, চট্টগ্রাম কক্সবাজার উত্তর বন বিভাগের ডুলাহাজারা রেঞ্জের ডুলাহাজারা বিট কর্মকর্তা...

গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত

শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পরও নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ না দেওয়ায় গোপালগঞ্জ...