Home আন্তর্জাতিক গাজায় প্রতিদিন গড়ে অন্তত ২৮ শিশুর প্রাণহানি ঘটছে
আন্তর্জাতিক

গাজায় প্রতিদিন গড়ে অন্তত ২৮ শিশুর প্রাণহানি ঘটছে

Share
Share

গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার বোমা হামলা ও মানবিক সহায়তা বন্ধ থাকায় প্রতিদিন গড়ে ২৮জন শিশুর মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, গাজায় শিশুদের মৃত্যুর কারণ শুধু বোমা নয়, অপুষ্টি, অনাহার এবং জরুরি চিকিৎসার অভাবও তাদের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইউনিসেফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, গড়ে প্রতিদিন একটি শ্রেণিকক্ষের সমপরিমাণ শিশু মারা যাচ্ছে। তারা বলেছে, শিশুদের বাঁচাতে এখন জরুরি ভিত্তিতে খাবার, পানি, ওষুধ ও সুরক্ষা প্রয়োজন; তবে সবচেয়ে বেশি দরকার যুদ্ধবিরতি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৬০ হাজার ৯৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ১৮ হাজারের বেশি শিশু। আহত হয়েছেন ১ লাখ ৫০ হাজার ২৭ জন। গড়ে প্রতি ঘণ্টায় প্রাণহানি ঘটছে এক জন শিশুর। শুধু অনাহারেই এখন পর্যন্ত ৯৪ শিশুসহ ১৮৮ জন মারা গেছে।

১২ বছরের কাদিম খুফু বাসিম জানায়, তার বাবা মিসরে চিকিৎসাধীন, ফলে পরিবারের ভার এখন তার ওপর। ‘আমি ফুটবল খেলতাম, এখন বিস্কুট বিক্রি করি । গাজায় যুদ্ধ শিশুদের মানসিক স্বাস্থ্যেও গভীর প্রভাব ফেলছে। ১০ বছরের বাস্তুচ্যুত শিশু লানার চুল ও ত্বক সাদা হয়ে গেছে ট্রমা-জনিত কারণে। এখন সে শুধু তার পুতুলের সঙ্গে কথা বলে।

সেভ দ্য চিলড্রেনের আঞ্চলিক পরিচালক আহমাদ আলহানদাভি বলেছেন, গাজা এখন শিশুদের জন্য একটি কবরস্থান হয়ে গেছে।
সূত্র: আল জাজিরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করেন পাকিস্তানের নাগরিকেরা। দেশটির ৯১ শতাংশ মানুষ ভারতের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। বিপরীতে মাত্র ৭ শতাংশ পাকিস্তানি ভারতের...

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে সুনামগঞ্জের শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ...

Related Articles

‘ইরান খুব দুষ্ট, মার্কিনিদের বেশি খরচ করতে হবে’: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চরম সামরিক উত্তেজনার মধ্যেই ইরানকে ‘খুব দুষ্ট’ বলে আখ্যায়িত করেছেন মার্কিন...

চীনের শুল্ক ফাঁকিতে সহায়তা করেছে ৪০টির বেশি দেশ: হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক এড়াতে চীনকে ৪০টির বেশি দেশ সহায়তা করেছে বলে দাবি...

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করেন পাকিস্তানের নাগরিকেরা। দেশটির ৯১ শতাংশ মানুষ ভারতের...

হরমুজ প্রণালিতে আমিরাতের দুই জাহাজে হামলার অভিযোগ ইরানের বিরুদ্ধে

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির...