Home আঞ্চলিক পটিয়ায় দুই বাসের সংঘর্ষে আহত ৪ শিক্ষার্থী
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনাসাম্প্রতিক

পটিয়ায় দুই বাসের সংঘর্ষে আহত ৪ শিক্ষার্থী

Share
Share

চট্টগ্রামের পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাইপাস মোড় এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৪ জন যাত্রী । আহতদের মধ্যে অধিকাংশই বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

আজ বুধবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চন্দনাইশগামী এসএস সাজ্জাত পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং আহত হন বেশ কয়েকজন যাত্রী ।

আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চলাচল স্বাভাবিক করে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৪২৬ রানে থামল বাংলাদেশ, লিড ২২৮

লাঞ্চ বিরতির পর আর বেশিক্ষণ টিকতে পারেনি বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেনকে ফিরিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস ৪২৬ রানে গুটিয়ে দিয়েছেন জশ...

শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারে মুখোমুখি হতে বললেন সোহেল তাজ

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।...

Related Articles

সরকারি সফরে কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনব্যাপী বিশেষ সরকারি সফরে কিশোরগঞ্জ জেলার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

ঝিনাইদহে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পুকুরে মিলল স্কুলছাত্রের মরদেহ

ঝিনাইদহে নিখোঁজের মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে...

বিবাহবার্ষিকীর দিনে ট্রাকচাপায় প্রাণ গেল গৃহবধূর

রংপুরের পীরগাছায় প্রথম বিবাহবার্ষিকীর দিনে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় লিজা আক্তার...

গাজায় দুই ভবনের ধ্বংসস্তূপে মিললো ২১ ফিলিস্তিনির কঙ্কাল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দুটি ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির...