Home জাতীয় অপরাধ খুলনায় সাবেক স্ত্রীর নতুন স্বামীকে কুপিয়ে হত্যা
অপরাধ

খুলনায় সাবেক স্ত্রীর নতুন স্বামীকে কুপিয়ে হত্যা

Share
Share

খুলনার দিঘলিয়া উপজেলার নন্দন প্রতাপ গ্রামে স্ত্রীের সাবেক স্বামীর হাতে আলামিন শিকদার (৩৩) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঝিনাইদহের বাসিন্দা আসাদুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে জখম করেন। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই আলামিনের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, হত্যার পর আসাদুল পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

দিঘলিয়া থানার ওসি এইচ এম শাহীন জানান, আলামিনের বর্তমান স্ত্রী আগে আসাদুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। তাঁদের সম্পর্ক নিয়ে আগে থেকেই আসাদুলের সন্দেহ ছিল। একসময় তালাকের পর ওই নারী আলামিনকে বিয়ে করেন, যা নিয়ে আসাদুলের মধ্যে ক্ষোভ তৈরি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই ক্ষোভ থেকেই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে’ দেওয়ার পরিকল্পনা ইরানের

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দ্যা ওয়াল্ড স্ট্রিট জার্নাল এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে বড় ধরনের হামলার...

রিজওয়ানা হাসানকে নিয়ে আনিস আলমগীরের মন্তব্য, তদন্তের দাবি

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান-কে ‘মবের জননী’ বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর। সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘কথা’র একটি টকশোতে অংশ নিয়ে তিনি এ...

Related Articles

চাচি-ভাতিজার নিষিদ্ধ সম্পর্ক

রংপুরে আত্মীয়তার সম্পর্ককে ঘিরে এক নারীর দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে...

ক্রিকেটার নাসির হোসেনকে কত বছরের কারাদণ্ড দিবে আদালত?

অন্যের স্ত্রীকে বিয়ে করার মামলায় অভিযোগ প্রমাণিত হলে ৭ বছরের কারাদণ্ড হতে...

উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ আসামি লামিনের রিমান্ড কত দিনের?

রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণের ঘটনায়...

ঢাকায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাহিরের অর্ধগলিত মরদেহ মিলল হবিগঞ্জে

রাজধানীর আফতাবনগরে পরিকল্পিতভাবে হত্যার পর নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র মাহিরের অর্ধগলিত লাশ হবিগঞ্জের...