Home আন্তর্জাতিক গাজায় ইসরায়েলি আগ্রাসন থামাতে কূটনৈতিক বয়কটের ডাক
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি আগ্রাসন থামাতে কূটনৈতিক বয়কটের ডাক

Share
Share

গাজায় ইসরায়েলি হামলায় ব্যাপক প্রাণহানি ও দুর্ভিক্ষ পরিস্থিতির মধ্যে দক্ষিণ আফ্রিকা সরকারের প্রতি দেশটির নাগরিক ও অধিকারকর্মীদের দাবি আরও জোরালো হয়েছে—ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করতে হবে।

অধিকারকর্মীরা বলছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখা মানে চলমান যুদ্ধে সহায়তা করা। লেখক জুকিসওয়া ওয়ানার মনে করিয়ে দেন, দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা মামলা করলেও ইসরায়েল পশ্চিমা সমর্থনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাঁর মতে, নাগরিক হিসেবে অন্তত সরকারের কাছে দাবি জানানো উচিত যে গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখা যাবে না।

২০১৮ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় কোনো ইসরায়েলি রাষ্ট্রদূত না থাকলেও সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন হয়নি। ২০২৩ সালের নভেম্বরে পার্লামেন্টে সম্পর্ক ছিন্নের প্রস্তাব পাস হলেও প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সরকার তা কার্যকর করেনি, যা জনগণের ক্ষোভ বাড়িয়েছে।

চলতি সপ্তাহে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন একটি পিটিশনে কয়েক হাজার স্বাক্ষর সংগ্রহ করে ইসরায়েলি দূতাবাস বন্ধের আহ্বান জানিয়েছে। পাশাপাশি ডারবানে সম্ভাব্য অস্ত্রবাহী জাহাজ আটকানোর দাবিতে স্থানীয়রা পুলিশ ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সতর্কতা জারি করেন।

অধিকারকর্মীদের মতে, দক্ষিণ আফ্রিকাকে বলিভিয়া ও বেলিজের মতো সরাসরি সম্পর্ক ছিন্ন করে ফিলিস্তিনি গণহত্যার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রিজওয়ানা হাসানকে নিয়ে আনিস আলমগীরের মন্তব্য, তদন্তের দাবি

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান-কে ‘মবের জননী’ বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর। সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘কথা’র একটি টকশোতে অংশ নিয়ে তিনি এ...

আগামী ৫ দিন ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের আট বিভাগেই দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ...

Related Articles

লন্ডনে বাংলাদেশি আশ্রয়প্রার্থীকে সমকামী সাজাতে সহায়তাকারী দুই প্রতারক গ্রেপ্তার

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি গোপন অনুসন্ধানের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ...

শুভেন্দু অধিকারীর একান্ত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা

পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে রাস্তার পাশে গাড়ি থামিয়ে শুভেন্দু অধিকারীর একান্ত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ...

ইসরাইলকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আগে থেকে কোনো ধারণা...

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে কী রয়েছে চূড়ান্ত সমঝোতা স্মারকে?

পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ শেষের দিকে দ্রুতই এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান।...