Home বিনোদন টেলিফিল্ম যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত অভিনেতা বিজয় সেতুপতি
টেলিফিল্মবিনোদন

যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত অভিনেতা বিজয় সেতুপতি

Share
Share

দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতির বিরুদ্ধে সম্প্রতি যৌন হেনস্তা ও আর্থিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। রাম্যা মোহন নামের এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে অভিযোগ করেন, বিনোদন জগতের এক পরিচিত তরুণী দীর্ঘদিন তাঁর হাতে মানসিক ও শারীরিকভাবে নিপীড়িত হয়েছেন এবং অনৈতিক প্রস্তাবের শিকার হয়েছেন। পোস্টে তিনি দাবি করেন, “কারাভান ফেভারস”–এর নামে ২ লাখ রুপি ও “ড্রাইভ”–এর জন্য ৫০ হাজার রুপির প্রস্তাব দেন বিজয় সেতুপতি।

যদিও পরে ওই পোস্ট মুছে ফেলা হয়, বিষয়টি নিয়ে এত দিন নীরব থাকা বিজয় সেতুপতি এবার মুখ খুলেছেন। ‘ডেকান ক্রনিকল’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগগুলোকে “সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে আখ্যা দেন। বিজয় বলেন, যাঁরা তাঁকে চেনেন, তাঁদের কাছে এই অভিযোগ হাস্যকর মনে হবে। তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি সাইবার অপরাধ দপ্তরে অভিযোগ করেছেন এবং আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন।

অভিনেতার দাবি, অভিযোগকারী শুধু মনোযোগ আকর্ষণ ও সাময়িক খ্যাতি পাওয়ার জন্য এ ধরনের পদক্ষেপ নিয়েছেন। তবে এই ঘটনার কারণে তাঁর পরিবার ও ঘনিষ্ঠরা উদ্বিগ্ন হলেও তিনি নিজে বিচলিত নন।

বিজয় সেতুপতি এর আগে শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘মেরি ক্রিসমাস’-এ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘থালাইভন থালাইভি’, যেখানে নিত্যা মেনন তাঁর সহশিল্পী ছিলেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুবিতে ৪০২ শিক্ষার্থীর জন্য ৩১ লাখ টাকার মেধাবৃত্তি, স্টাইপেন্ড ও স্পোর্টস স্কলারশিপ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪–২৫ অর্থবছরের জন্য মেধাবৃত্তি, অসচ্ছল মেধাবী স্টাইপেন্ড ও স্পোর্টস স্কলারশিপ বাবদ মোট ৩১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা প্রদান করা...

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।...

Related Articles

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

জাপানের বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট...

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কারা?

জাপানকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করার পর এবার ব্রাজিলের সামনে আরও কঠিন...

বিশ্বকাপের এই আসরে সর্বোচ্চ এসিস্ট ব্রুনো গিমারায়েসের

গ্যাব্রিয়েল মার্টিনেল্লির জয়সূচক গোলের পেছনে বড় ভূমিকা ছিল ব্রুনো গিমারায়েসের। যোগ করা...

যোগ করা সময়ে মার্টিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত ব্রাজিল

  যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে জাপানকে ২–১ ব্যবধানে...