Home জাতীয় দুর্ঘটনা কুলাউড়ায় সিএনজির ধাক্কায় বিদ্যুতের ৩ কর্মচারী আহত, একজন আইসিইউতে
দুর্ঘটনা

কুলাউড়ায় সিএনজির ধাক্কায় বিদ্যুতের ৩ কর্মচারী আহত, একজন আইসিইউতে

Share
Share

মৌলভীবাজারের কুলাউড়ায় বেপরোয়া গতির একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় বিদ্যুৎ বিভাগের ৩ কর্মচারী আহত হয়েছেন। বুধবার (১৩ মে) রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের চাতলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতরা হলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনম্যান হারুন আলী (৫৮), হেলপার নানু মিয়া (৪০) ও গাড়িচালক কামরুল ইসলাম (৩০)। এরমধ্যে গুরুতর আহত হারুন আলীকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন।
তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে কাজ শেষে তিন কর্মচারী পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় চাতলগাঁও এলাকায় পিছন দিক থেকে দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা এসে তাদের ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হারুন আলীকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করেন। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা সিএনজিসহ চালককে আটক করে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তার মাধ্যমে থানায় নিয়ে যান। তবে থানায় নেওয়ার পরও পুলিশ চালককে ছেড়ে দেয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিদ্যুৎ বিভাগের ওই কর্মকর্তা লিখিত অভিযোগ দায়ের না করেই থানা ত্যাগ করেন।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, সিএনজিসহ চালককে আমাদের অফিসারের কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়নি। সে সুযোগ বুঝে চলে গেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সংসদ ভবনে বৃষ্টির পানি, ২০০ কোটি টাকার যন্ত্রপাতি মারাত্মক ঝুঁকিতে

সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি পড়ছে স্থাপত্যকলার অন্যতম নিদর্শন জাতীয় সংসদ ভবনের ভেতরে। কেবল মূল ভবনই নয়, বরং সংসদের দক্ষিণ প্লাজা, ভিআইপি বাংলো,...

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, মঞ্চে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মোঃ ইয়াছিন সরকার , কুমিল্লা শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে...

Related Articles

কালীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২০

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ২০...

মাদারীপুরে শিশুকে রক্ষা করতে গিয়ে পুলিশের পিকআপ খাদে, নিহত ১

মাদারীপুরে মারামারির মামলার চার আসামিকে গ্রেপ্তার করে থানায় ফেরার পথে পুলিশের একটি...

ফেনীতে বাস-কাভার্ড ভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বাস, কাভার্ড ভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।...

রাতে নিখোঁজ, সকালে আমবাগানে গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ

নওগাঁর সাপাহারে আমবাগান থেকে রুবেল হক (২৬) নামে এক গ্রাম পুলিশের ঝুলন্ত...