Home আন্তর্জাতিক কুরআন ছুঁইয়ে ভোট চেয়েছে বিজেপি: মমতা
আন্তর্জাতিকরাজনীতি

কুরআন ছুঁইয়ে ভোট চেয়েছে বিজেপি: মমতা

Share
Share

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক কয়েক ঘণ্টা আগে রাজ্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (২২ এপ্রিল) এক নির্বাচনী জনসভা থেকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে অত্যন্ত সংবেদনশীল ও বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি। তাঁর দাবি, বিজেপি ভোটারদের ধর্মগ্রন্থ ছুঁয়ে তাঁদের পক্ষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিতে বাধ্য করছে ।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে, বিজেপি ভিন রাজ্য থেকে লোক এনে ভোটারদের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে। তিনি বলেন, “যারা বিভিন্ন রাজ্য থেকে আসছেন, তাদের দিয়ে গীতা এবং কুরআন ছুঁইয়ে শপথ করিয়ে নেওয়া হচ্ছে যে তারা বিজেপিকেই ভোট দেবেন।” মমতার মতে, এটি ভোটারদের ধর্মীয় আবেগকে ব্যবহার করে গণতান্ত্রিক অধিকার হরণের একটি ঘৃণ্য প্রচেষ্টা।

বিজেপির এই কথিত শপথের পাল্টা কৌশলও বাতলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যারা চাপের মুখে বা ধর্মীয় দোহাই দিয়ে শপথ নিয়েছেন, তাঁদের অভয় দিয়ে তিনি বলেন: “আপনাকে ছোঁয়ালো বলেই আপনি ওটা বিশ্বাস করে নিলেন? আমি তাঁদের বলব, যদি আপনাকে কুরআন ছোঁয়ানো হয়, তবে মসজিদে গিয়ে আল্লাহতালার কাছে দোয়া চেয়ে ওই জোরপূর্বক শপথ ভেঙে দিন এবং তৃণমূলকে ভোট দিন। আর যাদের গীতা ছোঁয়ানো হয়েছে, তারা শিবমন্দিরে বা মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন। বলুন যে আপনাকে জোর করে সই করানো হয়েছে বা শপথ করানো হয়েছে।”

মমতা স্পষ্টভাবে জানান, ধর্মের নামে রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করার এই অপচেষ্টা বাংলায় সফল হবে না। তিনি ভিন রাজ্য থেকে আসা শ্রমিক বা মানুষদের উদ্দেশে বাংলায় স্থায়ীভাবে কাজ করার ও নিরাপদ আশ্রয়ের আশ্বাসও প্রদান করেন।

নির্বাচনী প্রচারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আধিক্য এবং বিশাল আয়োজনকে বিদ্রুপ করতেও ছাড়েননি তৃণমূল নেত্রী। তিনি আক্রমণাত্মক সুরে বলেন, “বিজেপি ভোট জেতার জন্য রাফাল যুদ্ধবিমান ছাড়া আর সবকিছুই বাংলায় নামিয়ে দিয়েছে।”

এখন দেখার বিষয়, ২৩ এপ্রিলের প্রথম দফার ভোটে এই বিস্ফোরক অভিযোগের কোনো প্রভাব পড়ে কি না। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ চলাকালীন যেকোনো ধরণের ধর্মীয় উসকানি বা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চা-কফিতে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি কেন বাড়ে

খুব গরম চা বা কফি পান করলে খাদ্যনালির এক ধরনের ক্যানসারের ঝুঁকি তিন গুণের বেশি বাড়তে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।...

মহাদেবপুরে ৪০০ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪

নওগাঁর মহাদেবপুরে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা...

Related Articles

ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে বড় সাফল্যের দাবি

ইয়েমেনের পশ্চিমাঞ্চলে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সামরিক সাফল্যের দাবি করেছে দেশটির...

আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রাম্প?

নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে দেশে...

চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র

সময়টা সকাল ৮টা ৪৬ মিনিট। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর...

গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড় উত্থানের শঙ্কা

  ইরানঘনিষ্ঠ হুতি বিদ্রোহীরা ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলে নিয়েছে। হরমুজ প্রণালির...