Home আন্তর্জাতিক মামির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা ভাগনে, অতঃপর…
আন্তর্জাতিক

মামির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা ভাগনে, অতঃপর…

Share
Share

ভারতের বিহারের বৈশালী জেলার রোহুয়া গ্রামে এক গৃহবধূ ও তার ভাগনের মধ্যে কথিত সম্পর্ক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়, অন্তরঙ্গ অবস্থায় ওই দুজনকে স্থানীয়রা ও গৃহবধূর স্বামী হাতেনাতে ধরে ফেলেন। পরে তাদের মারধরের পর স্থানীয় একটি মন্দিরে বিয়ে দেওয়া হয় বলেও ভিডিওতে দেখা যায়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের বরাতে জানা যায়, ঘটনাটি ঠিক কখন ঘটেছে, তা ভিডিও থেকে স্পষ্ট নয়। তবে এটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, এক তরুণ ও এক গৃহবধূকে ঘিরে রেখেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তরুণকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও নারীকে কান্নারত অবস্থায় দেখা যায়। ভিডিওতে তাদের নিয়ে কটূক্তি ও মারধরের দৃশ্যও রয়েছে।

ভিডিওতে দাবি করা হয়, ওই দুজন সম্পর্কে মামি–ভাগনে এবং আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পর স্থানীয়দের উদ্যোগে তাদের বিয়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রের বরাতে আরও বলা হয়, দুজনের সম্মতিতেই এই বিয়ে সম্পন্ন হয়।

‘ঘর কা কলেশ’ নামে একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। পরে ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়—অনেকে বিস্ময় প্রকাশ করেন, কেউ সমালোচনা করেন, আবার কেউ বিষয়টি নিয়ে ব্যঙ্গ–রসিকতাও করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

মোজতবা খামেনি পারমাণবিক অস্ত্র তৈরিতে বাবার চেয়েও বেশি আগ্রহী: মার্কিন গোয়েন্দা সংস্থা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তাঁর প্রয়াত বাবা আয়াতুল্লাহ আলী...

কলকাতায় মুসলিম বিক্ষোভকারীকে ‘হে মোল্লা’ লিখে পাঠানো হলো শূকরের মাংস!

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার শিয়ালদহ ও রাজাবাজার সংলগ্ন এলাকায় ককরোচ জনতা পার্টির (সিজেপি)...

ভূমিকম্পে কাঁপলো ইরান

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশে ৪.৬ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে।...

হোয়াইট হাউসের ডিনারে সমকামীদের তীব্র কটাক্ষ ট্রাম্পের

প্রথাগত মেজাজ বজায় রেখে আবারও তীব্র বিতর্কের জন্ম দিলেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে...