Home জাতীয় অপরাধ বগুড়ায় ৪০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
অপরাধসাম্প্রতিক

বগুড়ায় ৪০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

Share
Share

বগুড়া সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁর স্বামী পালিয়ে যান বলে জানিয়েছে সংস্থাটি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার নিশিন্দারা মণ্ডলপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে মোছা. ছালেহা আক্তার (৪০) ও তাঁর স্বামী মো. আব্দুস সোবাহানের বাড়ির একটি শয়নকক্ষ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে দাবি করা হয়েছে।

ডিএনসির তথ্যমতে, একটি সিগারেটের প্যাকেটের ভেতরে রাখা পলিপ্যাকেট থেকে কমলা রঙের ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন প্রায় চার গ্রাম।

গ্রেপ্তার হওয়া ছালেহা আক্তার নিশিন্দারা মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা। অভিযানের সময় তাঁর স্বামী আব্দুস সোবাহান (৪৫) পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিএনসি।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন সদর থানার পরিদর্শক মো. সামসুল আলম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁয় শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বিদ্যালয়

  নওগাঁর বদলগাছীতে একটি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয়...

ঢাকা কলেজে ছাত্রদলের অতর্কিত হামলা: গুরুতর আহত শিবিরের অফিস সম্পাদক

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক নেতার ওপর অতর্কিত ও সশস্ত্র হামলার গুরুতর অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের...

Related Articles

সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. আব্দুল্লাহ তাহের

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সরকার পতনের...

আলিয়া মাদ্রাসায় সংঘর্ষের পর হল ছাড়ল শিবির, ঢুকল ছাত্রদল

রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া (ঢাকা আলিয়া মাদ্রাসা) ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী...

৩ ঘণ্টা অবরুদ্ধের পর শান্তা ফারজানাসহ ৬ জন পুলিশ হেফাজতে

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সংঘর্ষের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা...

উপজেলা জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

নওগাঁর বদলগাছী উপজেলার ভাণ্ডারপুর ইউনিয়নে এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয়...