Home আঞ্চলিক কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

Share
Share

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বাড়ির পাশে পুকুরে ডুবে জারিফ ও নাবিলা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো— চান্দপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জারিফ (২) এবং সোহাগ হোসেনের মেয়ে নাবিলা (২)। তারা চাচাতো ভাই-বোন ছিলেন।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে জারিফ ও নাবিলা বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ স্বজনদের অজান্তে তারা পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাদের দেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
শিশুদের চাচা সাকিব বলেন, “সকালে উঠানে খেলতে দেখেছিলাম। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হই। পরে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তারা আর বেঁচে নেই।”

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।”

দুই নিষ্পাপ শিশুর মৃত্যুর ঘটনায় চান্দপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

স্থানীয়রা জানিয়েছেন, গ্রামীণ বাড়ির পাশে পুকুর থাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। ছোট শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সতর্ক থাকার পাশাপাশি ঝুঁকিপূর্ণ জায়গাগুলো ঘিরে রাখার আহ্বান জানান তারা। দেবিদ্বারের এ মর্মান্তিক ঘটনাটি আবারও প্রমাণ করল, সামান্য অসতর্কতা কত বড় ট্র্যাজেডির জন্ম দিতে পারে। জারিফ ও নাবিলার মৃত্যু গোটা গ্রামকে স্তব্ধ করে দিয়েছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট

প্রাপ্তবয়স্ক কোনো নারী স্বেচ্ছায় ইসলাম গ্রহণ, নিজের পছন্দের মানুষকে বিয়ে কিংবা নিজের ভবিষ্যৎ নির্ধারণে স্বাধীন। এসব সিদ্ধান্তে কেউ বাধা দিতে পারে না বলে...

এটাই জুলাই বন্দোবস্ত, দ্রুত ‘ডান বা অ-ডান’ জুলাই বেছে নিয়ে গা বাঁচান: মাহফুজ আলম

জুলাই-আগস্টের গণ–আন্দোলনকে ফরাসি বিপ্লবের সঙ্গে তুলনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই বিপ্লব কোনো...

Related Articles

মানিকগঞ্জে সৎ মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, সৎ বাবা আটক

মানিকগঞ্জের ঘিওরে ১১ বছর বয়সী এক নাবালিকা সৎ মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগে...

বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বালুর বস্তায় লুকিয়ে রাখা বোমা সদৃশ বস্তুর বিকট বিস্ফোরণে...

শ্রম বিক্রির ৫০ বছর: রাজৈরের ‘থানার মোড়ে’ হাজারো শ্রমিকের বেঁচে থাকার লড়াই

নাজমুল হাসান, মাদারীপুর ভোর ৪টা। চারদিকে তখনও রাতের অন্ধকার। কিন্তু মাদারীপুরের রাজৈর...

নওগাঁয় কলেজছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়িওয়ালা, পুলিশে ধরিয়ে দিলেন স্ত্রী ও সন্তান

নওগাঁর মহাদেবপুরে ভাড়াটিয়া এক কলেজছাত্রীর সঙ্গে বাড়িওয়ালাকে অনৈতিক ও আপত্তিকর অবস্থায় আটকের...