Home জাতীয় আইন-বিচার নওগাঁয় কলেজছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়িওয়ালা, পুলিশে ধরিয়ে দিলেন স্ত্রী ও সন্তান
আইন-বিচারআঞ্চলিকজাতীয়

নওগাঁয় কলেজছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়িওয়ালা, পুলিশে ধরিয়ে দিলেন স্ত্রী ও সন্তান

Share
Share

নওগাঁর মহাদেবপুরে ভাড়াটিয়া এক কলেজছাত্রীর সঙ্গে বাড়িওয়ালাকে অনৈতিক ও আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ উঠেছে। পরবর্তীতে অভিযুক্ত বাড়িওয়ালার স্ত্রী ও তার স্ত্রীর আগের পক্ষের মেয়ে বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

রবিবার (৩ আগস্ট) সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর এলাকার ঘোষপাড়া বয়লার পট্টি এলাকায় এই ঘটনাটি ঘটে। আটককৃতরা হলেন-মহাদেবপুর উপজেলার চকগোবিন্দ এলাকার মৃত উমর আলীর ছেলে বাড়িওয়ালা আলেফ (৪৫) এবং ধামইরহাট উপজেলার ধানতারা গ্রামের আতোয়ারের মেয়ে আসমাউল হোসনা (২৩)। পুলিশ জানিয়েছে, আসমাউল হোসনা নওগাঁ শহরের একটি কলেজের পড়াশোনা করেন।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে অভিযুক্ত আলেফের চারতলা বাড়ির দ্বিতীয় তলায় একটি রুম ভাড়া নেন ওই কলেজছাত্রী। পরদিন রবিবার সকালে ঘর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হলে আলেফের স্ত্রী ও আগের পক্ষের সন্তান একটি কক্ষে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ ঘটনা নিয়ে বাড়িতে হট্টগোল শুরু হলে বিষয়টি মুহূর্তে ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় সচেতন জনতা তাৎক্ষণিক পুলিশে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছিল। পরবর্তীতে স্বজনদের দায়ের করা মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে রবিবার বিকেলেই তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাতিসংঘে কোরআনের আয়াত উদ্ধৃত করে গাজা নিয়ে এরদোয়ানের ক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে গাজায় চলমান মানবিক সংকট ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব...

হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম

চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশের উৎপাদন বাড়িয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম আনার উদ্যোগ নিয়েছেন মৎস্য গবেষকেরা। নদীর জলাশয়ের সর্বোচ্চ ব্যবহার, ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্র...

Related Articles

বিষাক্ত চোলাই মদ পান করে ১৯ জনের মৃত্যু

ভারতে তিন দশক ধরে আনুষ্ঠানিকভাবে ‘ড্রাই স্টেট’ হিসেবে ঘোষিত রাজ্য নাগাল্যান্ডে বিষাক্ত...

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুমান ইকরা বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের পরিচিত মুখ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আঞ্জুমান ইকরাকে...

নিখোঁজের ৭ দিন পর নদীর পাড়ে মিলল নারীর মাটিচাপা মরদেহ: স্বামী গ্রেপ্তার

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া এলাকায় নিখোঁজের দীর্ঘ সাত দিন পর...

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে...

;