প্রাপ্তবয়স্ক কোনো নারী স্বেচ্ছায় ইসলাম গ্রহণ, নিজের পছন্দের মানুষকে বিয়ে কিংবা নিজের ভবিষ্যৎ নির্ধারণে স্বাধীন। এসব সিদ্ধান্তে কেউ বাধা দিতে পারে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট।
রোববার (২ আগস্ট) প্রকাশিত হিন্দুস্তান টাইমস–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দিব্যা ভাটিয়া (বর্তমানে জোয়া দিয়া ভাটিয়া) এবং অংশু ভাটিয়া (বর্তমানে আমিনা অংশু ভাটিয়া) নামে দুই বোনের করা এক হেবিয়াস করপাস আবেদনের শুনানিতে বিচারপতি সন্দীপ জৈন এ মন্তব্য করেন। আবেদনে বলা হয়, হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ এবং নিজেদের পছন্দের ব্যক্তিকে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর তাদের বাবা বেআইনিভাবে আটকে রেখেছেন।
আদালত বলেন, দুই নারীই প্রাপ্তবয়স্ক। তাই নিজেদের ধর্ম, জীবনসঙ্গী, বসবাসের স্থান ও ভবিষ্যৎ সম্পর্কে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার আইনগত অধিকার তাঁদের রয়েছে।
পর্যবেক্ষণে আদালত বলেন, অভিযোগগুলো সত্য হলে আবেদনকারীদের ব্যক্তিগত সিদ্ধান্তে বাবা বা অন্য কারও হস্তক্ষেপ সংবিধান স্বীকৃত মর্যাদা, ব্যক্তিস্বাধীনতা, গোপনীয়তা এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকারের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
আবেদনে আরও বলা হয়, দুই বোন বাবার ইচ্ছার বিরুদ্ধে ইসলাম গ্রহণ করেছেন এবং ভিন্ন ধর্মাবলম্বী দুই ব্যক্তিকে বিয়ে করতে চান। এ কারণে তাঁদের বাবা স্থানীয় পুলিশের কয়েকজন কর্মকর্তার সহায়তায় তাঁদের অবৈধভাবে আটকে রেখেছেন এবং স্বাধীনভাবে চলাফেরা করতে দিচ্ছেন না।
তবে আদালত বলেন, এ পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—দুই নারী নিজের ইচ্ছায় এসব সিদ্ধান্ত নিয়েছেন কি না এবং তাঁরা কোনো ধরনের বেআইনি আটক বা চাপের মধ্যে আছেন কি না, তা নিশ্চিত হওয়া।
আদালত পর্যবেক্ষণে আরও বলেন, নথিপত্র থেকে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়, দুই নারী স্বেচ্ছায় হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন এবং নিজেদের পছন্দ অনুযায়ী বিয়ে করতে চান।
বিষয়টি নিশ্চিত করতে আগামী ৬ আগস্ট দুই নারীকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। সেদিন তাঁদের সঙ্গে সরাসরি কথা বলে আদালত জানতে চাইবেন, তাঁরা স্বেচ্ছায় এসব সিদ্ধান্ত নিয়েছেন কি না এবং বর্তমানে আইনসম্মত হেফাজতে আছেন কি না।
একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, নির্ধারিত দিনে দুই নারীকে আদালতে হাজির করা সম্ভব না হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ব্যক্তিগত হলফনামা দাখিল করতে হবে। সেখানে আদালতের নির্দেশ বাস্তবায়নে নেওয়া পদক্ষেপ, তাঁদের হাজির করা না যাওয়ার কারণ এবং পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে।
দেশের সাত জেলার ওপর দিয়ে আজ শনিবার (১ আগস্ট) দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।...
ByDesk ReportAugust 1, 2026মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে এখনো সমঝোতার সুযোগ রয়েছে। তবে তেহরানের প্রতি তাঁর আস্থা ক্রমেই কমে যাচ্ছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি...
ByDesk ReportAugust 1, 2026ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজের পরিবারের ঘনিষ্ঠ ৭৫ জনেরও বেশি...
ByDesk ReportAugust 2, 2026আবারও যুক্তরাষ্ট্রে রক্তক্ষয়ী গণগুলির ঘটনা ঘটেছে। দেশটির আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের...
ByDesk ReportAugust 2, 2026বাংলাদেশ থেকে নির্বাসিত ও বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিজের...
ByDesk ReportAugust 2, 2026ভারী বৃষ্টির প্রভাবে নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র স্রোতে গাড়ি ভেসে...
ByDesk ReportAugust 2, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment