Home সাম্প্রতিক আসামির জন্য আনা পাউরুটির ভেতরে মিলল গাঁজা
সাম্প্রতিক

আসামির জন্য আনা পাউরুটির ভেতরে মিলল গাঁজা

Share
Share

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজিরা দিতে আনা এক কারাবন্দী আসামির জন্য স্বজনের দেওয়া পাউরুটির ভেতর থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজিরা শেষে আসামি মো. মামুনকে হাজতখানায় নেওয়ার সময় এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, হাজিরা শেষে কারাবন্দী আসামি মামুনকে হাজতখানায় নেওয়ার সময় তাঁর স্বজনেরা খাবার দেওয়ার অনুরোধ করেন। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য প্রথমে রাজি না হলেও মানবিক বিবেচনায় পাউরুটিটি নেওয়ার অনুমতি দেন।

তিনি জানান, প্রাথমিক তল্লাশিতে কিছু পাওয়া না গেলেও ডিএমপির প্রসিকিউশন বিভাগের এসকর্ট কনস্টেবল মো. শাহেদ পাউরুটিটি আবার পরীক্ষা করেন। একপর্যায়ে পাউরুটিতে একটি ছোট ছিদ্র দেখে সন্দেহ হলে সেটি কেটে ভেতরে কাগজে মোড়ানো দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাটি বেলা ৩টার পর ঘটে।

ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, খাবারটি কে দিয়েছিলেন, তা শনাক্ত করতে আদালত প্রাঙ্গণের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে। প্রয়োজনে আসামিকেও জিজ্ঞাসাবাদ করা হবে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করা গেলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মামুন কোন মামলায় কারাবন্দী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পীরগঞ্জে কৃষিজমিতে বনায়নের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চান ২০০ কৃষক পরিবার

মো. আসাদুজ্জামান,ঠাকুরগাঁও  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া মৌজার প্রায় ২৫ দশমিক ৮৫ একর আবাদি জমিতে বন বিভাগ বনায়নের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়...

সলঙ্গার আমশড়ায় সড়ক ধসে দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

আবু হানিফ,সিরাজগঞ্জ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা এলাকার জোড়পুকুর বাজার–ধুবিল আমতলা সড়কের আমশড়া অংশে সড়ক ধসে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়কের পাশ...

Related Articles

লক্ষ্মীপুরে গ্যাস না পেয়ে চালকদের সড়ক অবরোধ

গ্যাস সংকটের প্রতিবাদে লক্ষ্মীপুরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। এতে...

সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের সুন্দরবনের ঢাংমারী খালে একটি বিশাল আকৃতির...

টেকনাফে বাস থামিয়ে বিকাশ কর্মীদের ওপর হামলা, ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ

মোহাম্মদ ইউনুছ অভি,টেকনাফ কক্সবাজারের টেকনাফে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের দুই...

মাদারীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

নাজমুল হাসান,​মাদারীপুর মাদারীপুরের ডাসার উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত...