Home জাতীয় অপরাধ মানিকগঞ্জে সৎ মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, সৎ বাবা আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মানিকগঞ্জে সৎ মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, সৎ বাবা আটক

Share
Share

মানিকগঞ্জের ঘিওরে ১১ বছর বয়সী এক নাবালিকা সৎ মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. জুলহাস নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) দুপুরে নিজ এলাকা থেকে অভিযান চালিয়ে অভিযুক্ত জুলহাসকে আটক করে ঘিওর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত জুলহাস তার দ্বিতীয় স্ত্রী এবং স্ত্রীর আগের সংসারের ১১ বছর বয়সী অবুঝ মেয়েকে নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। অভিযোগ রয়েছে, সুযোগ বুঝে বিভিন্ন সময়ে সৎ মেয়েটিকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন তিনি। পরবর্তীতে বিষয়টি পরিবারের স্বজন ও প্রতিবেশীদের কাছে প্রকাশ পেলে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি অবগত হওয়ার পর পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্ত সৎ বাবাকে আটক করতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান জানান, সৎ মেয়েকে অমানুষিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে একটি নিয়মিত ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। প্রাথমিক প্রক্রিয়া শেষে অভিযুক্তকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফরিদপুরে নিখোঁজের পর রেললাইনের পাশ থেকে শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মর্মান্তিক ও নৃশংস এক ঘটনা ঘটেছে। নিখোঁজ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে রেললাইনের পাশে ঝোপঝাড়ের ভেতর থেকে মাহমুদা আক্তার (৯)...

গাজায় পরিবারের ৭৫ সদস্যকে হারিয়েছেন হানিয়া: পিতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ছেলের স্মৃতিচারণ

ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজের পরিবারের ঘনিষ্ঠ ৭৫ জনেরও বেশি সদস্য প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন নিহত হামাস রাজনৈতিক প্রধান ইসমাইল...

Related Articles

বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বালুর বস্তায় লুকিয়ে রাখা বোমা সদৃশ বস্তুর বিকট বিস্ফোরণে...

শ্রম বিক্রির ৫০ বছর: রাজৈরের ‘থানার মোড়ে’ হাজারো শ্রমিকের বেঁচে থাকার লড়াই

নাজমুল হাসান, মাদারীপুর ভোর ৪টা। চারদিকে তখনও রাতের অন্ধকার। কিন্তু মাদারীপুরের রাজৈর...

নওগাঁয় কলেজছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়িওয়ালা, পুলিশে ধরিয়ে দিলেন স্ত্রী ও সন্তান

নওগাঁর মহাদেবপুরে ভাড়াটিয়া এক কলেজছাত্রীর সঙ্গে বাড়িওয়ালাকে অনৈতিক ও আপত্তিকর অবস্থায় আটকের...

গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহী নগরীতে গভীর রাতে কথিত মাদক-সংশ্লিষ্ট ব্যক্তিদের...