Home জাতীয় অনলাইন জুয়া ও পর্ন আসক্ত ছেলের বিরুদ্ধে বাবার মামলা
জাতীয়

অনলাইন জুয়া ও পর্ন আসক্ত ছেলের বিরুদ্ধে বাবার মামলা

Share
Share

যশোরে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফিতে আসক্ত ছেলের নির্যাতনের অভিযোগে নিজের সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক দিনমজুর বাবা।

রোববার (২ আগস্ট) যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন সদর উপজেলার দৌলতদিহি গ্রামের বাসিন্দা তরিকুল ইসলাম। অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে বিচারক সঞ্জয় পাল মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত আজিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

মামলার এজাহারে তরিকুল ইসলাম উল্লেখ করেন, তিনি পেশায় দিনমজুর। তাঁর ছেলে আজিম উদ্দিন কোনো কাজ করেন না। কিছুদিন ধরে তিনি সারাক্ষণ ঘরের দরজা বন্ধ করে মোবাইল ফোনে সময় কাটাতেন। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, তিনি অনলাইন জুয়া ও পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছেন।

এজাহারে আরও বলা হয়, অনলাইন জুয়ার জন্য আজিম প্রতিদিন বাবা-মায়ের কাছে এক হাজার টাকা দাবি করতেন। অভাবের সংসারে সেই টাকা দিতে না পারলে তিনি ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখাতেন।

অভিযোগ অনুযায়ী, গত ১৫ জুলাই বিকেলে আবারও টাকা দাবি করলে তরিকুল ইসলাম অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আজিম ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। বাধা দিতে গেলে তাঁর মা বিউটি বেগমকে গালিগালাজ ও মারধর করেন। একপর্যায়ে ঘরে থাকা পাঁচ হাজার টাকা জোর করে নিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

স্থানীয়ভাবে বিষয়টির সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হন তরিকুল ইসলাম।

অভিযোগ আমলে নিয়ে আদালত অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী চলবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পীরগঞ্জে কৃষিজমিতে বনায়নের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চান ২০০ কৃষক পরিবার

মো. আসাদুজ্জামান,ঠাকুরগাঁও  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া মৌজার প্রায় ২৫ দশমিক ৮৫ একর আবাদি জমিতে বন বিভাগ বনায়নের উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়...

সলঙ্গার আমশড়ায় সড়ক ধসে দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

আবু হানিফ,সিরাজগঞ্জ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা এলাকার জোড়পুকুর বাজার–ধুবিল আমতলা সড়কের আমশড়া অংশে সড়ক ধসে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়কের পাশ...

Related Articles

এটাই জুলাই বন্দোবস্ত, দ্রুত ‘ডান বা অ-ডান’ জুলাই বেছে নিয়ে গা বাঁচান: মাহফুজ আলম

জুলাই-আগস্টের গণ–আন্দোলনকে ফরাসি বিপ্লবের সঙ্গে তুলনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও...

স্কুল ফিডিংয়ের গাড়ি দেখে শিশুর উচ্ছ্বাস থামলো চাকায় পিষে

মেহেরপুরের গাংনী উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বহনকারী একটি গাড়ির চাপায় আমির...

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির বিরুদ্ধে মাঠে নামবে দুদক

জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন অনিয়মের বিষয় অগ্রাধিকার...

বগুড়ার উন্নয়নের ব্যাপারে একবিন্দু ছাড় নয়: প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, যত...