Home আঞ্চলিক কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

Share
Share

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানার চাপিতলা ইউনিয়নের উলুমুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উলুমুড়িয়া গ্রামের সোহাগ মিয়ার মেয়ে সামিয়া আক্তার (৬) এবং একই গ্রামের মান্নান মিয়ার ছেলে মাছুম বিল্লাহ (৪)। তারা খালাতো ভাইবোন।

স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন জানান, বিকেলে সামিয়া ও মাছুম অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে বের হয়। সন্ধ্যা গড়িয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর এলাকায় মাইকিং করে খোঁজাখুঁজি শুরু হয়।

অনুসন্ধানের একপর্যায়ে স্থানীয় নুরু মিয়ার ঘরের পাশের পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান গ্রামবাসী। দ্রুত উদ্ধার করে চাপিতলা নুরজাহান মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি নিছকই একটি দুর্ঘটনা।” শিশুদের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোক ও নিস্তব্ধতা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবার তার শোকসন্তপ্ত মা-বাবাকে নানা নম্বর থেকে ফোন করে অশ্রাব্য...

১০ টাকার লোভে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ: শিশুর মৃত্যু, টিকটকার হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক...

Related Articles

৫০৬ কোটি টাকার ভূতুরে বিল: ফোন করে ক্ষমা চাইলেন বিদ্যুৎমন্ত্রী

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে সাড়ে পাঁচশত কোটি টাকার কাছাকাছি...

ময়মনসিংহে কৃষিজমিতে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের করুণ মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কৃষিজমিতে জমে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মো....

আগারগাঁওয়ে ফের উচ্ছেদ হলো ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’, দখলমুক্ত ফুটপাত

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত ও পরিচিত ‘মিজানের ভাতের হোটেল’ ফের...

২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩...

;