Home আন্তর্জাতিক কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১৫
আন্তর্জাতিক

কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১৫

Share
Share

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সর্বশেষ হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো এ তথ্য জানিয়েছেন। এমন সময় এই হামলা হলো, যখন ইউক্রেন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ক্ষেপণাস্ত্রের ঘাটতির মুখোমুখি।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে, রাতভর কিয়েভজুড়ে হামলা চালানো হয়েছে। এতে আবাসিক ভবন ও গুদামঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি শিশু হাসপাতাল ও একটি স্কুলও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভে ক্ষতিগ্রস্ত একটি অ্যাপার্টমেন্ট ভবনের সামনে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মেয়র ভিতালি ক্লিচকো বলেন, ইউক্রেনের গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা প্রয়োজন। এ জন্য দেশটির অংশীদারদের সমর্থন দরকার।

আকাশ প্রতিরক্ষার সরঞ্জাম সরবরাহের জন্য ইউক্রেন পশ্চিমা মিত্রদের ওপর নির্ভরশীল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যতদিন ইউক্রেনের কাছে পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা না থাকবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাববে না।

বৃহস্পতিবার সকালে ইউক্রেনের বিমানবাহিনী প্রকাশিত হালনাগাদ তথ্যে বলা হয়েছে, রাতের হামলায় রাশিয়ার ব্যবহৃত কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়নি।

রাশিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবিলায় ইউক্রেন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ওপর নির্ভর করছে। তবে ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র তাদের মজুতের বড় একটি অংশ ব্যবহার করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের সামরিক স্থাপনা ও গুদামঘর লক্ষ্য করে আকাশ, স্থল ও সমুদ্রভিত্তিক অস্ত্র ব্যবহার করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাজীপুর জেলা পরিষদে ৫ পদে নিয়োগ, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

গাজীপুর জেলা পরিষদে ১৩ থেকে ২০তম গ্রেডে পাঁচটি পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। এ জন্য গত ১২ আগস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।...

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট বৃহস্পতিবার, শপথ শুক্রবার

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে বৃহস্পতিবার (২০ আগস্ট)। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোট গ্রহণ...

Related Articles

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ চলাকালে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী...

ইতালিতে হোটেল কক্ষ নোংরা রাখার অভিযোগে নগর বাউল জেমসকে জরিমানা

ইতালির রোমে সংগীতা অনুষ্ঠন বা কনসার্টে অংশ নিতে গিয়ে এক অনাকাঙ্ক্ষিত বিতর্কে...

কলকাতায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যুতে ভারতীয় হাইকমিশনারের গভীর দুঃখ প্রকাশ

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে সাতজন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায়...

ইসলাম গ্রহণ নিয়ে গুঞ্জন: অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস

মরক্কোর সৌহায়লা আল-তাহিরিকে বিয়ে করার পর ব্রাজিলীয় ফুটবলের কিংবদন্তি রবার্তো কার্লোসের ইসলাম...