Home জাতীয় অপরাধ টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির দায়ে ডিলারের ১৪ বছরের কারাদণ্ড
অপরাধ

টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির দায়ে ডিলারের ১৪ বছরের কারাদণ্ড

Share
Share

রংপুরে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় আলী হাসান মুন্না (৩৫) নামে এক ডিলারকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আলী হাসান মুন্না নগরের আলমনগর কলোনি এলাকার প্রয়াত এখলাক আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুল হাদী বেলাল জানান, টিসিবির ডিলার আলী হাসান মুন্নার বিরুদ্ধে ২০২০ সালের ডিসেম্বরে মামলা করা হয়। মামলায় টিসিবির ৪০০ কেজি চিনি, ৫৪ লিটার সয়াবিন তেল ও ২৮৮ কেজি পেঁয়াজ মজুত করে কালোবাজারে বিক্রির অভিযোগ আনা হয়।

মামলাটি তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। পরে সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে আদালত আজ এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। টিসিবিসহ সরকারি পণ্য মজুত করে কালোবাজারে বিক্রির ক্ষেত্রে এ ধরনের রায় দৃষ্টান্ত তৈরি করবে।

আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, রায়ের কাগজপত্র পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিল করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩ দেশকে পেছনে ফেলে প্রথম বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তরুণ...

কমতে পারে মোবাইল কলের সর্বনিম্ন রেট

মোবাইলে কথা বলার খরচ কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে বর্তমানে নির্ধারিত ভয়েস কলের সর্বনিম্ন রেট...

Related Articles

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় আটক তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড...

মুরাদনগরে ৮০ পিস ইয়াবাসহ ব্যক্তি গ্রেপ্তার

  কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ময়নাল...

নওগাঁয় পরীক্ষায় অসদুপায়, দুই শিক্ষার্থী বহিষ্কার

নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চলমান ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই শিক্ষার্থীকে...

স্ত্রীর লাশ মাটিচাপা দিয়ে থানায় নিখোঁজের জিডি করতে যান স্বামী, সন্দেহে গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে পারিবারিক কলহের জের ধরে স্বামীর থাপ্পড়ে টিউবওয়েলের ওপর পড়ে মাথায়...