Home জাতীয় আইন-বিচার কান্নার করায় দুই মাসের শিশুকে বাবার হত্যাচেষ্টা : ৭০০ টাকা নিয়ে আইসিইউর সামনে কাঁদছেন মা
আইন-বিচারআঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

কান্নার করায় দুই মাসের শিশুকে বাবার হত্যাচেষ্টা : ৭০০ টাকা নিয়ে আইসিইউর সামনে কাঁদছেন মা

Share
Share

বয়স মাত্র দুই মাস। নাম সাবিহা ইসলাম রোজা। কান্না ছাড়া নিজের কোনো কষ্ট প্রকাশের ক্ষমতাও যার তৈরি হয়নি, সেই কান্নার ‘অপরাধেই’ জন্মদাতা বাবার নির্মম হত্যাচেষ্টার শিকার হয়েছে শিশুটি। গুরুতর আঘাত ও শ্বাসকষ্ট নিয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে।

শনিবার (২২ আগস্ট) সকালে রাজধানীর মিরপুর ১-এর মাজার রোড এলাকা থেকে মুমূর্ষু শিশুটিকে নিয়ে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আসেন মা লাবণী জান্নাত। চিকিৎসকরা জানান, শিশুটির সারা শরীরে আঘাতের চিহ্ন, গলায় কালচে দাগ এবং প্রচণ্ড শ্বাসকষ্ট রয়েছে। হাত কিংবা বালিশ চাপা দিয়ে তার নিশ্বাস বন্ধ করার চেষ্টা করা হয়ে থাকতে পারে বলে চিকিৎসকরা ধারণা করছেন। শিশুটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে পিআইসিইউতে স্থানান্তর করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের জেরে বিয়ে হলেও অভিযুক্ত স্বামী হৃদয় খান আগে থেকেই পরকীয়ায় জড়িত এবং কিছুদিন ধরে বেকার ছিলেন। পূর্বেও শিশুটির কান্নাকাটিতে ক্ষুব্ধ হয়ে মারধর করেছিলেন তিনি। শুক্রবার রাতে ঘুমানোর পর শনিবার ভোরে উঠে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন মা লাবণী। ততক্ষণে পাষণ্ড বাবা হৃদয় খান গা ঢাকা দেন।

সন্তানকে বাঁচাতে মাত্র ৭০০ টাকা হাতে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করা মায়ের পাশে কোনো স্বজন ছিলেন না। এই মানবিক সংকটে এগিয়ে আসেন হাসপাতালের চিকিৎসকরা। প্রাথমিকভাবে চিকিৎসকরা নিজেদের পকেট ও ডিপার্টমেন্ট ফান্ড থেকে ১৫ হাজার টাকা জোগাড় করে শিশুটির পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের ব্যবস্থা করেন।

রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান জানান, শিশুটির শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নত হলেও সে এখনও শঙ্কামুক্ত নয়। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে শিশু সাবিহা ইসলাম রোজার যাবতীয় চিকিৎসা ও ঔষধপত্রের সম্পূর্ণ খরচের দায়িত্ব নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ অভিযুক্ত হৃদয় খানকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্কুলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ভারতে ৪ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের ঐতিহাসিক মথুরায় একটি আবাসিক স্কুলের (গুরুকুল) ভূগর্ভস্থ জলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসের সংক্রমণে চার শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। এই...

কঠোর মার্কিন নিষেধাজ্ঞার মুখেও নতি স্বীকার করবে না ইরান

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও আঞ্চলিক যুদ্ধের সর্বগ্রাসী প্রভাবে দেশের অর্থনীতিতে ব্যাপক টানা-পোড়েন দেখা দিলেও কোনো অবস্থাতেই নতি স্বীকার করবে না ইরান।...

Related Articles

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি...

কলকাতায় মুসলিমদের খাওয়ার পানি না দেওয়ার অভিযোগ: জাতিসংঘে চিঠি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার জ্যোতি নগর কলোনিতে মুসলিম বাসিন্দাদের পানীয় জল সরবরাহ না...

নোবেল পুরস্কারকে অপমান করা হয়েছে, লেখা শেয়ার করলেন ট্রাম্প

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার আইনজ্ঞ ও সাবেক জাতিসংঘ...

ওসমানীনগরে রাতের ফুটবল টুর্নামেন্ট বন্ধ, অমান্য করলে আইনি ব্যবস্থা

সিলেটের ওসমানীনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাতের বেলায়...

;