Home আন্তর্জাতিক পঙ্গু ফিলিস্তিনি বৃদ্ধকে মারধর, দুই ইসরায়েলি তরুণ আটক
আন্তর্জাতিকসাম্প্রতিক

পঙ্গু ফিলিস্তিনি বৃদ্ধকে মারধর, দুই ইসরায়েলি তরুণ আটক

Share
Share

অধিকৃত পশ্চিম তীরে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা ৬০ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী ফিলিস্তিনি বৃদ্ধকে নৃশংসভাবে পেটানোর ঘটনা ঘটেছে। এই নির্মম হামলার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে, ঘটনার সাথে জড়িত দুই ইসরায়েলি তরুণকে আটক করেছে পুলিশ।

ফিলিস্তিনের হেবরন শহরের দক্ষিণে মাসাফের ইয়াত্টা অঞ্চলের আল-রাকিজ গ্রামে এই বর্বরোচিত ঘটনাটি ঘটে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শেখ সাঈদ আল-আমুর নামের ওই ফিলিস্তিনি বৃদ্ধ যখন নিজের লাঠিতে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছিলেন, ঠিক তখনই নিকটবর্তী অবৈধ ইসরায়েলি বসতি থেকে আসা ১৬ বছর বয়সী এক তরুণ পেছন থেকে এসে তাকে সজোরে লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তোলা এই পুরো ভিডিও ধারণ করার অভিযোগে ১৭ বছর বয়সী আরেক তরুণকেও পরবর্তীতে আটক করে পুলিশ। একই সাথে হামলায় ব্যবহৃত একটি গাড়িও উদ্ধার করা হয়েছে। আটক তরুণদের মধ্যে মূল অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে থাকলেও অন্যজনকে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট বিচারক। আক্রান্ত বৃদ্ধ সাঈদ আল-আমুর স্থানীয় একজন পরিচিত কৃষক ও ভূমি অধিকার আন্দোলনকর্মী। তিনি ইতোপূর্বেও হিংস্র আক্রমণের শিকার হয়েছিলেন; নিজের কৃষিজমিতে এক বসতি স্থাপনকারীর গুলিতে গুরুতর আহত হওয়ার পর তার ডান পা কেটে ফেলতে হয়েছিল।

উল্লেখ্য, মাসাফের ইয়াত্টা অঞ্চলে ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং সামরিক বাহিনীর অতিরিক্ত কড়াকড়ির কারণে বহু বছর ধরেই স্থানীয় আদিবাসী ফিলিস্তিনি ও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রায়শই নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর এমন সন্ত্রাসী হামলার খবর আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কাড়ছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভাগনের লাশ খাটের নিচে, বোনকে ফেলে রাখে সিঁড়িতে’: শিক্ষক পরিবারের চার সদস্যকে হত্যার নির্মম বর্ণনা

রংপুর নগরীর মাসুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় উঠে এসেছে হৃদয়বিদারক তথ্য। পরিবারের চার সদস্যের...

কলকাতায় অগ্নিকাণ্ড: নিহত সাংবাদিক দেবাশীষকে ছেলেসহ সৎকার, স্ত্রী-শ্বশুরকে দাফন

ভারতের কলকাতার একটি হোটেলে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার বিশিষ্ট সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই পরিবারের চারজনের মরদেহের দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়েছে।...

Related Articles

নৈয়ায়িকের ২০তম আন্তঃডিসিপ্লিন বিতর্কে চ্যাম্পিয়ন কেমিস্ট্রি

খুবি প্রতিনিধি ‘মতের স্বাধীনতা, ভাষায় দায়বদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত...

রংপুরে চার হ’ত্যা : আসামি ও পুলিশ কর্মকর্তার গায়ের একই শার্ট নিয়ে উঠছে প্রশ্ন

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার...

দুপুরে নিখোঁজ: ভোরে পুকুরে ভাসল দুই শিশুর মরদেহ

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর রোহান ও ইসমাইল নামের...

ঘুকশির বিল ও ৩৬৫ পুকুর: নওগাঁর অনন্য জল-ঐতিহ্য

নওগাঁ প্রতিনিধি উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁ ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদে সমৃদ্ধ। জেলার...