Home খেলাধুলা ক্রিকেট অস্ট্রেলিয়ার মাটিতে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়ে রেকর্ড বই তছনছ করলেন শরিফুল
ক্রিকেটখেলাধুলাজাতীয়

অস্ট্রেলিয়ার মাটিতে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়ে রেকর্ড বই তছনছ করলেন শরিফুল

Share
Share

অস্ট্রেলিয়ার মাটিতে বল হাতে ধ্বংসযজ্ঞ চালিয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। অজিদের বিপক্ষে মেকাইতে অনুষ্ঠিত টেস্টে ৪৮ রান দিয়ে ৭ উইকেট শিকার করে এক একাধিক অনন্য রেকর্ড গড়েছেন তিনি। এটিই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কোনো পেসারের সেরা বোলিং ফিগার।

পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের টেস্ট ইতিহাসে এক ইনিংসে সেরা বোলিংয়ের তালিকায় শরিফুলের এই পারফরম্যান্স (৭/৪৮) রয়েছে তৃতীয় অবস্থানে। টেস্টে এক ইনিংসে সেরা বোলিংয়ের শীর্ষ দুটি স্থান স্পিনারদের দখলে। ২০১৪ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানে ৮ উইকেট নিয়ে শীর্ষে অবস্থান করছেন তাইজুল ইসলাম। এরপর ২০০৮ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৬ রানে ৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব আল হাসান।

তবে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে ইনিংসে ৭ উইকেট নেওয়ার অনবদ্য কীর্তি গড়লেন শরিফুল। এতদিন পেসারদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল শাহাদাত হোসেনের দখলে, যিনি ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭ রানে ৬ উইকেট পেয়েছিলেন। শুধু তা-ই নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে টেস্টের এক ইনিংসে এটিই এখন পর্যন্ত কোনো বাংলাদেশি বোলারের সেরা পারফরম্যান্স।

দেশ ও বিদেশ মিলিয়ে টেস্ট ইনিংসে ৭ উইকেট নেওয়া বাংলাদেশের পঞ্চম বোলার শরিফুল। তাঁর আগে এই তালিকায় থাকা অন্য চারজনই স্পিনার—তাইজুল ইসলাম (তিনবার), সাকিব আল হাসান, এনামুল হক জুনিয়র ও মেহেদী হাসান মিরাজ।

দেশীয় রেকর্ডের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও স্মরণীয় এক মাইলফলক স্পর্শ করেছেন এই তরুণ তুর্কি। অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ১৪৩ বছর পর কোনো সফরকারী বাঁহাতি পেসার হিসেবে এক ইনিংসে ৭ উইকেট নেওয়ার বিরল গৌরব অর্জন করলেন শরিফুল। এর আগে সর্বশেষ ১৮৮৩ সালে ইংল্যান্ডের বাঁহাতি পেসার রিচার্ড বার্লো ৪০ রানে এবং তারও আগে ১৮৭৯ সালে টম এমেট ৬৮ রানে ৭ উইকেট নেওয়ার কীর্তি দেখিয়েছিলেন।

 

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোপালগঞ্জের সেই এসপিকে ১০ দিনের মাথায় ফেনী থেকে খাগড়াছড়িতে বদলি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্যে ১০ দিন আগে গোপালগঞ্জ থেকে ফেনীতে বদলি করা হয়েছিল জেলার পুলিশ...

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ধসে আহত শিক্ষার্থী

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের সিলিংয়ের একাংশ ধসে এক নারী শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে জৈব...

Related Articles

আজহারির মাহফিল ঘিরে পুলিশের কড়া নজরদারি, ৬৫ নারী পকেটমার আটক

রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে...

মোরগ পোলাও খাইয়ে অচেতন, ধানমন্ডির আনাম প্লাজা থেকে ২ হাজার ভরি স্বর্ণ লুট

রাতের খাবারে মোরগ পোলাও খেয়েছিলেন নিরাপত্তাকর্মীরা। এরপর তাঁরা অচেতন হয়ে পড়েন। এই...

আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন ঘটনায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশ...

ঢাবি শিক্ষার্থী ও তাঁর মাকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২০ বাস আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থী ও তাঁর মায়ের সঙ্গে বাসের কর্মীদের...

;