Home সাম্প্রতিক ইমরান খান ইস্যুতে প্রধানমন্ত্রীকে ২১ অধিনায়কের চিঠি, কী সেই তিন দফা
সাম্প্রতিক

ইমরান খান ইস্যুতে প্রধানমন্ত্রীকে ২১ অধিনায়কের চিঠি, কী সেই তিন দফা

Share
Share

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক ক্রিকেটার ইমরান খানের সুচিকিৎসা এবং তাঁর প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশ্বের ২১ জন সাবেক ক্রিকেট অধিনায়ক। এ দাবিতে তাঁরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি দিয়েছেন। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার ও কপিল দেবও রয়েছেন।

রোববার (২৩ আগস্ট) পাঠানো চিঠিতে বলা হয়, ৭৩ বছর বয়সী ইমরান খান তিন বছরের বেশি সময় ধরে কারাবন্দী। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি এবং ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার খবরে তাঁর সাবেক সতীর্থরা গভীরভাবে উদ্বিগ্ন।

চিঠিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা সম্পূর্ণ করা হয়নি। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সাক্ষাতের ক্ষেত্রেও বাধা দেওয়া হচ্ছে। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সাবেক ক্রিকেট অধিনায়কেরা শেহবাজ শরিফের কাছে চিঠি দিয়েছেন।

চিঠিতে তাঁরা তিনটি দাবি জানিয়েছেন। এগুলো হলো—

১. ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসকসহ একটি স্বাধীন মেডিকেল বোর্ডের মাধ্যমে তাঁর পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করা।

২. আদালতের নির্দেশ অনুযায়ী কোনো বাধা ছাড়াই প্রতি সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া।

৩. চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত তাঁর প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা।

সাবেক ক্রিকেট অধিনায়কেরা আশা প্রকাশ করেছেন, পাকিস্তান সরকার দ্রুত এই মানবিক বিষয়টির সমাধান করে ইমরান খানের সুচিকিৎসা ও প্রাপ্য মর্যাদা নিশ্চিত করবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঢাবিতে প্রাইভেট কারের ধাক্কায় পাঁচ শিক্ষার্থী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ও মল চত্বর-সংলগ্ন গেটের সামনে প্রাইভেট কারের ধাক্কায় অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা...

গাঁজাসহ আটক, ছাত্রদলের সম্পাদককে বহিষ্কার

নেত্রকোনার মদনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আটক হওয়ার পর আব্দুল বারী হীরাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তিনি মদন পৌর ছাত্রদলের...

Related Articles

বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্ষোভে অংশ...

দীর্ঘ সাত মাস পর অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও...

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায়...

কাদের মির্জা ও তাঁর স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা

জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার...

;