Home সাম্প্রতিক কাঠালিয়ায় ব্যবসায়ী ও দুই ছেলে জখম, রাজা ফকিরের শাস্তির দাবিতে বিক্ষোভ
সাম্প্রতিক

কাঠালিয়ায় ব্যবসায়ী ও দুই ছেলে জখম, রাজা ফকিরের শাস্তির দাবিতে বিক্ষোভ

Share
Share

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া বাজারে ব্যবসায়ী সমীর চক্রবর্তী ও তাঁর দুই ছেলেকে কুপিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত রাজা ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে কচুয়া বাজারের রাজাপুর-কাঠালিয়া প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আগে এক ঘণ্টা দোকানপাট বন্ধ রাখেন বাজারের ব্যবসায়ীরা।

মানববন্ধনে বক্তব্য দেন কচুয়া বাজার সমিতির সভাপতি মো. মোস্তফা হেলাল কিরণ, সাধারণ সম্পাদক মো. রিপন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা তপন কুমার হালদার, ব্যবসায়ী মনিরুল ইসলাম, জাকির হোসেন, সুমন চন্দ্র দাস, রীনা রানী ও সেফালী রানীসহ অনেকে।

বক্তারা অভিযুক্ত রাজা ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট শুক্রবার দুপুরে অন্য দোকান থেকে সিগারেট এনে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে রাজা ফকির (৩০) সমীর চক্রবর্তী ও তাঁর দুই ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পরপরই রাজা ফকিরকে আটক করে পুলিশ।

এ ঘটনায় আহত সমীর চক্রবর্তীর স্ত্রী রীনা রানী বাদী হয়ে শুক্রবার বিকেলে রাজা ফকিরসহ দুজনকে আসামি করে কাঠালিয়া থানায় মামলা করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিসিটিভি ফুটেজ, মৃত্যুর আগে কী ঘটেছিল তাজমিনের সঙ্গে

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মৃত্যুর আগে তাঁর চলাচলের কিছু সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। ফুটেজে দেখা...

প্রেমের ফাঁদে ফেলে বাসায় নিয়ে টাকা আদায়, দুই নারীসহ আটক ৩

পাবনার ঈশ্বরদীতে প্রেমের ফাঁদে ফেলে এক মুদি ব্যবসায়ীকে ভাড়া বাসায় আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। পরে ওই ব্যবসায়ী ও তাঁর...

Related Articles

কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রনেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ

ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ...

একদিনে ৭ জনের প্রাণহানির পর রক্তক্ষয়ী সংঘর্ষে ফের উত্তপ্ত ভারতের মণিপুর

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ফের ভয়াবহ সংঘাত ও রক্তপাতের ঘটনা ঘটেছে। গত...

রহনপুর স্টেশন বাজার সমবায় সমিতির সভাপতি মজিবুর, সম্পাদক আব্বাস

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের...

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি...

;