Home সাম্প্রতিক লৌহজংয়ে তরুণের ব্যাগে ২০০ পিস ইয়াবা, পুলিশের অভিযানে বেরিয়ে এলো যা!
সাম্প্রতিক

লৌহজংয়ে তরুণের ব্যাগে ২০০ পিস ইয়াবা, পুলিশের অভিযানে বেরিয়ে এলো যা!

Share
Share

মো. শফিকুল ইসলাম, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মো. ইয়াছিন ওরফে নাঈম (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকার জামিয়াতুল আছমা কমপ্লেক্স মাদ্রাসার সামনের সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে লৌহজং থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীন মিয়ার নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় নাঈমের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নাঈম শ্রীনগর থানার পশ্চিম আটপাড়া এলাকার মো. বাবুর ছেলে।

পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বান্ধবী ভালো না বলে ৬ মাস মেয়েকে স্কুলে যেতে দেননি তাজমিনের মা!

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধারের ঘটনায় সামনে এসেছে তার এক বান্ধবীকে নিয়ে মায়ের আগের উদ্বেগের কথা। মেয়ের...

ভাড়ায় ডাকাতি করতে বিমানে দেশে, কাজ শেষে ফেরেন ইউরোপে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ডাকাতির অভিযোগ উঠেছে একাধিক চক্রের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, চক্রের সদস্যরা লক্ষ্যবস্তু ব্যক্তিকে...

Related Articles

দিল্লিতে দমন-পীড়ন বন্ধের দাবিতে শাহবাগে মশালমিছিল

ভারতের দিল্লিতে চলমান ছাত্র-জনতার আন্দোলনে দমন-পীড়ন বন্ধ ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে...

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব...

তাজমিন হত্যা মামলায় কথিত প্রেমিক রাজু গ্রেপ্তার

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় তার কথিত প্রেমিক রাজুকে...

কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রনেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ

ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ...

;