Home জাতীয় অপরাধ ‘কবর জিয়ারত করতে দাদার বাসায় গিয়েছিলাম’ – তৌহিদ আফ্রিদি
অপরাধআইন-বিচারআওয়ামী লীগআঞ্চলিকজাতীয়বিনোদন

‘কবর জিয়ারত করতে দাদার বাসায় গিয়েছিলাম’ – তৌহিদ আফ্রিদি

Share
Share

জুলাই গণহত্যা মামলার আসামি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। রোববার (২৪ আগস্ট) বরিশালে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌহিদ আফ্রিদি জানান, তিনি বরিশালে দাদার বাড়িতে অবস্থান করছিলেন। বাবাকে গ্রেপ্তারের পর দাদার কবর জিয়ারত করতেই সেখানে গিয়েছিলেন। তিনি বলেন, “আমি পালাবো না। কোরআনের কসম। আমি ওমরাহ করে এসেছি। আমি কেমন ছেলে তা সবাই জানে।”
গ্রেপ্তারের পর পুলিশকে তিনি আরও বলেন, “আমি শুধু ভয় পাচ্ছিলাম কারণ আমার স্ত্রী ছয় মাসের প্রেগন্যান্ট।”

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় মোট ২৫ জনকে উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
• মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
• দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
• তৃতীয় আসামি পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন
তৌহিদ আফ্রিদি মামলার ১১ নম্বর আসামি।

এই মামলায় তার বাবা, মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও আসামি করা হয়েছে। গত ১৭ আগস্ট তাকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি জানান, মামলার তদন্তের অংশ হিসেবে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, আটক ৫

এমরান হোসেন, জামালপুর জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকায় বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক...

রহনপুরে দুইশত ষাট লিটার চোলায় মদ আটক

গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার রহনপুরে পৌর এলাকায়চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানা পুলিশ রহনপুর পৌরসভার অন্তর্গত মুক্তাশা (...

Related Articles

২১ বছর পর আবার মিসর, ফিরছে মেসির প্রথম বিশ্বকাপ গোলের স্মৃতি

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আজ মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের...

সতীর্থদের প্রতি কৃতজ্ঞ মেসি: ‘তাদের কারণেই এখনও বিশ্বকাপে খেলছি’

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি আবারও দেখালেন, তিনি শুধু মাঠেই নন, ড্রেসিংরুমেও একজন...

সলঙ্গায় অভিযানে ১১ নারী আটক, আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য বলে পুলিশের দাবি

আবু হানিফ,সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গা থানার বিশেষ অভিযানে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য সন্দেহে...

মিসরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তন, ফিরছেন আলভারেজ ও পারেদেস

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে আজ (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায়...