Home আন্তর্জাতিক এপস্টাইন ফাইলস – আমেরিকার বৃহত্তম যৌন কেলেঙ্কারিতে মামদানির মা
আন্তর্জাতিক

এপস্টাইন ফাইলস – আমেরিকার বৃহত্তম যৌন কেলেঙ্কারিতে মামদানির মা

Share
Share

আমেরিকার ইতিহাসে অন্যতম বড় যৌন কেলেঙ্কারির তদন্তে আবারও চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। সদ্য প্রকাশিত ‘এপস্টাইন ফাইলস’-এ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বংশোদ্ভূত চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের নাম উঠে এসেছে। এই তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক মিডিয়া এবং সাধারণ জনগণের মধ্যে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।

মার্কিন বিচার বিভাগ গত শুক্রবার প্রায় তিন মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি প্রকাশ করেছে। এই বিশাল তথ্যভাণ্ডারে রয়েছে যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন সংক্রান্ত প্রায় ২,০০০ ভিডিও এবং ১ লক্ষ ৮০ হাজার ছবি। নতুন প্রকাশিত নথিতে উঠে এসেছে ২০০৯ সালের একটি পার্টির বিস্তারিত তথ্য , যেখানে মীরা নায়ারের উপস্থিতির উল্লেখ রয়েছে।

নথি অনুযায়ী, ২০০৯ সালের ২১ অক্টোবর মীরা নায়ারের ছবি Amelia-র একটি আফটার পার্টি হয়েছিল কুখ্যাত ঘিসলেন ম্যাক্সওয়েলের নিউইয়র্কের টাউনহাউসে। সেই সময়ের তথ্য, হোলিউড পাবলিসিস্ট পেগি সিগাল কর্তৃক জেফ্রি এপস্টাইনকে পাঠানো ইমেল থেকে পাওয়া গেছে।

ইমেলে উল্লেখ করা হয়েছিল, পার্টিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, প্রযুক্তি উদ্যোক্তা জেফ বেজোস, ফ্যাশন ফটোগ্রাফার জঁ পিগোনি, এবং পরিচালক মীরা নায়ার সহ আরও অনেকে। তবে ইমেলে এটাও লেখা ছিল যে, ছবির রিসেপশন খুব একটা জমেনি। ।

এপস্টাইন ফাইলস প্রকাশের পর থেকেই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই ঘটনায় সরব হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই নথির তথ্যের ফলে ভক্ত ও সমালোচকদের মধ্যে চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের পেশাগত ইমেজ এবং খ্যাতিতে নতুন বিতর্কের সূত্রপাত হতে পারে।

উল্লেখ্য, মীরা নায়ার আন্তর্জাতিকভাবে প্রশংসিত চলচ্চিত্র নির্মাতা। তিনি নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান মামদানির মা। মীরার জন্ম ভারতে। ওডিশার রাউরকেল্লায় তার বেড়ে ওঠা। পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। বর্তমানে থাকেন নিউইয়র্কে। ‘সালাম বম্বে’, ‘মনসুং ওয়েডিং’, ‘দ্য নেমসেক’-এর মতো কালজয়ী সিনেমার পরিচালক তিনি। কান-এ গোল্ডেন ক্যামেরা এবং ভেনিসে গোল্ডেন লায়নজয়ী প্রথম মহিলা পরিচালক হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন মীরা।
এদিকে তার ছেলে মামদানিও নিউইয়র্ক সিটিতে প্রথম মুসলমান মেয়র হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস তৈরি করেছেন। গত ১০০ বছরের মধ্যে তিনি নিউইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাশিয়ায় ক্যানসারের টিকা প্রথম রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি গবেষকের

রাশিয়ায় উদ্ভাবিত ক্যানসারের টিকা মেলানোমার প্রাথমিক ফল আশাব্যঞ্জক বলে দাবি করেছেন দেশটির গবেষকেরা। তাঁদের ভাষ্য, এই টিকা গ্রহণকারী প্রথম রোগী ভালো আছেন। তাঁর...

যুক্তরাষ্ট্রে তিন দিনে ১৩ দোকান থেকে ৭৫ হাজার ডলারের প্রসাধনী চুরির অভিযোগে দুই বোন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে মাত্র তিন দিনের ব্যবধানে প্রসাধনী বিক্রির জনপ্রিয় চেইন স্টোর আল্টা বিউটির ১৩টি শাখায় ধারাবাহিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭৫...

Related Articles

গাছে ঝুলে বেঁচে গেলেন বাবা: তীব্র স্রোতে তলিয়ে গেলেন মা ও দুই শিশু সন্তান

ভারী বৃষ্টির প্রভাবে নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র স্রোতে গাড়ি ভেসে...

পেরুর নাজকা লাইনের কাছে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত: সব আরোহী নিহত

পেরুর বিশ্বখ্যাত ঐতিহ্যবাহী নাজকা প্রত্নতাত্ত্বিক এলাকার কাছে একটি পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত...

পাহাড়ের ছায়ায় অপহরণের আতঙ্কে জিম্মি টেকনাফ, তিন বছরে অপহৃত ২৯৫

মোহাম্মদ ইউনুছ অভি টেকনাফ কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ঘেঁষা জনপদে অপহরণ,...

যুক্তরাজ্যে ১০ হাজার রেস্তোরাঁর ৮৫% এর মালিক ব্রিটিশ বাংলাদেশী বংশোদ্ভূতরা

যুক্তরাজ্যের কারি শিল্প এখন শুধু খাদ্যসংস্কৃতির অংশ নয়, দেশটির অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ...