Home বিনোদন এআইয়ের পূর্বাভাস: আর্জেন্টিনা–ইংল্যান্ড সেমিফাইনালে কে এগিয়ে?
বিনোদন

এআইয়ের পূর্বাভাস: আর্জেন্টিনা–ইংল্যান্ড সেমিফাইনালে কে এগিয়ে?

Share
Share

২০২৬ বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে উত্তেজনা এখন তুঙ্গে। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২–০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। এবার শিরোপার আরেক দাবিদার নির্ধারণে বুধবার (১৫ জুলাই) রাতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচের আগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন পূর্বাভাস মডেল দলটিকেই এগিয়ে রেখেছে। এসব মডেল দলগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স, খেলোয়াড়দের শারীরিক অবস্থা, ইনজুরি ও নিষেধাজ্ঞাজনিত অনুপস্থিতি এবং নকআউট ম্যাচে চাপ সামলানোর সক্ষমতার মতো বিষয় বিশ্লেষণ করে সম্ভাব্য ফলাফল অনুমান করে।

এবারের বিশ্বকাপে কেপ ভার্দে, মিসর ও সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দলের নেতৃত্বে আছেন লিওনেল মেসি। আক্রমণভাগে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজও ধারাবাহিকভাবে গোল করে দলকে এগিয়ে নিয়েছেন।

অন্যদিকে ডিআর কঙ্গো, মেক্সিকো ও নরওয়েকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। মাঝমাঠে জুড বেলিংহাম দারুণ ছন্দে থাকলেও টানা কঠিন ম্যাচ খেলার কারণে কিছুটা শারীরিক ক্লান্তি এবং রক্ষণভাগে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি দলটির জন্য উদ্বেগের কারণ হতে পারে।

কী বলছে এআই?

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, ম্যাচটি হবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। মডেলটির পূর্বাভাস, নির্ধারিত ৯০ মিনিটে দুই দল ১–১ গোলে সমতায় থাকবে। এরপর অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা ২–১ ব্যবধানে জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫৮ শতাংশ, আর ইংল্যান্ডের সম্ভাবনা ৪২ শতাংশ।

তবে এটি কেবল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি পরিসংখ্যানগত পূর্বাভাস। ম্যাচের প্রকৃত ফল নির্ধারিত হবে মাঠের খেলাতেই।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পদত্যাগের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মন্তব্য করতে নারাজ শিক্ষামন্ত্রী

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ তীব্র আকার...

জর্ডান ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের লাগাতার বিমান হামলার জবাবে এবার মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে বড় ধরনের পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। জর্ডান ও কুয়েতে অবস্থিত...

Related Articles

ডি পল বেঞ্চে, সিমিওনেকে নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে একটি বড় পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। কোয়ার্টার...

ইংল্যান্ডকে ‘জলদস্যু’ বললেন আর্জেন্টাইন ভাইস প্রেসিডেন্ট

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে রাজনৈতিক মন্তব্য ঘিরে...

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নেওয়ার পর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)...

‘মেসিকে সামলানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ’, বললেন ইংল্যান্ডের ও’রাইলি

  লিওনেল মেসির বিপক্ষে খেলতে পারাকেই অনেক ফুটবলার নিজেদের সৌভাগ্য মনে করেন।...